
গত (২১ ডিসেম্বর) ২০২৪ইং রোজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইনে জালিয়াতির মাধ্যমে গোপনে সম্পত্তি বিক্রয় করার অভিযোগ শিরোনামে প্রকাশিত/পরিবেশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচরীভূত হয়েছে,প্রকাশিত ফেসবুক “পূর্বশিখা” আইডি থেকে জসীম উদ্দিন ও মেজবাউল ইসলাম বিপ্লবের নামে জালিয়াতির মাধ্যমে জমা খারিজ করে সামছুদ্দৌহাদের কিছু অংশ জায়গা একই গ্রামের নুর নবী ও রাশেদুল ইসলামের কাছে গোপনে বিক্রি করি এবং সামছুদ্দৌহাকে হত্যার হুমকি দেই বলে যে পোস্ট দেওয়া হয়েছে এবং আমার পরিবার নিয়ে কটুক্তি করা হয়েছে, তাহা মিথ্যা ও সঠিক নহে। আমার এবং আমার বড় ভাইয়ের বিরুদ্ধে সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত হয়ে এসব কল্প কাহিনী তুলে ধরে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি প্রকাশিত মিথ্যা সংবাদ গুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই সঙ্গে ঘোষণা দিচ্ছি যে, যদি কেউ আমার এবং আমার বড় ভাইয়ের বিরুদ্ধে এমন কোন প্রমান দিতে পারে-তাহলে আমি যে কোন শাস্তি মাথা পেতে নিবো ও প্রমান দেওয়া অর্থের ১০গুন জরিমানা দিতে বাধ্য থাকিব। পাশাপাশি আমি চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার মিথ্যাচারের বিচার দাবি করছি।
মো.মেজবাউল ইসলাম বিপ্লব,৫নং মোহাম্মদপুর ইউনিয়ন,সাং-নোয়াপাড়া,চাটখিল,নোয়াখালী।
















