
🌎 উপজেলা প্রতিনিধি | গফরগাঁও (ময়মনসিংহ) |
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোক্তার হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার হাটুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অপরদিকে যৌথ বাহিনী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামাইল গ্রামে অপর একটি অভিযান চালিয়ে যুবদল নেতা সাব্বির (২৮) ও তার ভাই মনিহারি ব্যবসায়ি কামরুলকে (৪৮) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌখ অভিযানে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওসি জানান, এ ব্যাপারে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন…
সংবাদটি শেয়ার করুন
মতামত দিন।


















