JU Insiders’ নামক ফেসবুক পেজের ধোঁয়াশাপূর্ণ কার্যক্রম

🖼️মোঃ শান্ত খান,ঢাকা জেলা প্রতিনিধি:

‘JU Insiders’ নামের একটি ফেসবুক পেজ রয়েছে, যেখানে নাম থেকেই ধারণা করা যায় যে, এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে পোস্ট করা হয়। এই পেজের ফলোয়ার সংখ্যা প্রায় ৩ লক্ষ ১২ হাজারেরও বেশি। প্রতি শিক্ষাবর্ষে যদি ১৫,০০০ ছাত্রছাত্রী হয়, তবে গত ২০-২১ বছরে সকল ছাত্রছাত্রী যদি এই পেজের ফলোয়ার হতো, তখন এমন সংখ্যা হতে পারত। তবে, ২০১০ সালের আগে অনেক বিভাগ ছিল না এবং শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল। একই সাথে, ৩৫তম ব্যাচের পূর্ববর্তী সিনিয়রদের মধ্যে ফেসবুক ব্যবহারকারী তুলনামূলকভাবে কম। এসব বিবেচনা করলে বলা যায়, এই পেজের অনেক ফলোয়ারই জাহাঙ্গীরনগরের ছাত্রছাত্রী নন। পর্যবেক্ষণে দেখা গেছে, এই পেইজে যারা নিয়মিত রিএ্যাক্ট বা কমেন্ট করেন তাদেরও অধিকাংশই জাবির ছাত্রছাত্রী নন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দুইটি ফেসবুক গ্রুপ ‘আমরাই জাহাঙ্গীরনগর’ এবং ‘শুধুই জাহাঙ্গীরনগর’ এর সদস্য সংখ্যা যথাক্রমে ৪৪ হাজার এবং ৩৩ হাজার। উল্লেখ্য, এই গ্রুপগুলোতে পোস্ট করতে ব্যাচ ও বিভাগের পরিচয় দিতে হয়। অন্যদিকে, ‘JU Insiders’ পেজে নাম বা পরিচয় গোপন করে পোস্ট করা হয়, এবং সেখানে প্রায় প্রতিদিনই উদ্দেশ্যমূলক কিছু পোস্ট করা হচ্ছে। এখানে বিশেষভাবে লক্ষ্যণীয়, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ নেতা শামীম হত্যাকাণ্ডে জড়িত অনেকের তথ্য আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন পোস্টও এই পেজ থেকে করা হয়েছে। পেজটা মূলত পরিচালিত হয় এজেন্ডাভিত্তিক।

আন্দোলনে যেসকল শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি অবদান রেখেছিলেন, তাদের বিষয়ে এই পেজ থেকে নিয়মিত বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে। এছাড়া, এই পেজ থেকে ছাত্রদল বা বিএনপির বিরুদ্ধে নিয়মিত বিরতিতে পোস্ট দেওয়া হচ্ছে। কিছুদিন আগে, ছাত্রদলের ত্যাগী ও কারানির্যাতিত নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের বিরুদ্ধে একটি ভুয়া স্ক্রিনশর্ট প্রচার করে তা ভাইরাল করে বাবরের মানহানি করার চেষ্টা করা হয়। ইদানিংকালে ছাত্রদলের আরেক পরীক্ষিত নেতা নবীনুর রহমান নবীনকে নিয়ে উদ্দেশ্যমূলক পোস্ট দেওয়া হচ্ছে। নবীন সাভার থেকে নবীনগর পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল এবং জাহাঙ্গীরনগরে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় ১ নম্বর আসামি ছিল। আন্দোলন সফল না হলে পেটোয়া বাহিনীর হাতে তার আয়নাঘরের বাসিন্দা হওয়া বা ক্রসফায়ার ছিল প্রায় অবধারিত বলে ক্যাম্পাসের শিক্ষার্থীরা মনে করেন।

অনেকে অভিযোগ করছেন যে, ‘JU Insiders’ পেজের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের মুখে নিষিদ্ধ হওয়া একটি ছাত্রসংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে। এই পেজের অ্যাডমিন প্যানেল গোপন থাকায় বিষয়টি ধোঁয়াশাপূর্ণ। পেজের এডমিনদের অতিউৎসাহী কার্যক্রমের মূল উদ্দেশ্য একটি বিশেষ সংগঠনের পুনর্বাসন বলেই মনে করেন অনেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের এই পেজের কার্যক্রমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব