বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর বার্ষিক ওরস শরীফ উপলক্ষে ‘প্রশাসনিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আসন্ন মহান ২৬ আশ্বিন ১১ অক্টোবর বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গত রোববার (২৮ সেপ্টেম্বর) গাউসিয়া হক মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ফটিকছড়ির ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন‘আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ)।

এতে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী এবং সংগঠনটির নেতৃবৃন্দ, ফটিকছড়ি ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় হাইওয়ে পুলিশ কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সদস্য নাসির উদ্দিন। বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-কে উপমহাদেশের একজন প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব বলে মন্তব্য করে তিনি আরও বলেন, “মাইজভাণ্ডার দরবার শরীফে এসে মানুষ প্রশান্তি অনুভব করে। এটাই ঐতিহাসিক সত্য। মাজার জিয়ারত কেন্দ্রীক পর্যটনের সুত্রপাত ও হয়েছে মাইজভাণ্ডার দরবার শরীফ থেকে। মাইজভাণ্ডার দরবারের আওলাদরা প্রচার বিমুখ।

এখানে যারাই আসেন তারাই এই বিশাল কর্মযজ্ঞ দেখে বিস্মিত হয়ে যান।” সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। এর আগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ৩৭তম পবিত্র ওরস উপলক্ষে ৮ দিন ব্যাপী কর্মসূচী পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।

কর্মসুচীগুলো হলো, আগামী ৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের শাখা কমিটির ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকায় মসজিদে বাদ জুমা কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন। ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও ‘ডিউ উদয়ন’ ভবনে অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন ও হাদীসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। ৬ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র জীবনী নিয়ে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর বাদ এশা গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী’র খলিফাগণের আওলাদদের সঙ্গে মতবিনিময় সভা হবে। ৮ অক্টোবর শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে। ৯ অক্টোবর শিক্ষার্থীদের উদ্দেশে নৈতিকতা বিষয়ক আলোচনা। ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলায় রেজিস্টার্ড এতিমখানায় এক বেলা খাবার সরবরাহ। ১১ অক্টোবর উপদেশমূলক প্রচার-প্রচারণা, বিশুদ্ধ পানি ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং ১২ অক্টোবর পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হবে।

এছাড়া ওরস শরীফ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কিছু সিদ্ধান্তের কথাও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর মধ্যে যানবাহন পার্কিংয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকবে পুলিশ।

এতে গাউসিয়া হক মনজিলের স্বেচ্ছাসেবকগণ, মুক্তিযোদ্ধা সেবক গোষ্ঠী, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা করবেন। ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে ১২ অক্টোবর ভোর ৬টা পর্যন্ত পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর সকাল পর্যন্ত টহল পরিচালনার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করা হবে।

যানজট নিরসনে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আহবায়ক করে কমিটি গঠন, গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন, গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় ২০০ স্বেচ্ছাসেবক থাকা, যানজট নিরসনে প্রয়োজনীয় সংখ্যক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ মোতায়েন, বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার ব্যবস্থা ইত্যাদি। সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ ও নাজিরহাট পৌরসভার প্রশাসক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দীন, সদস্য শেখ মুজিবর রহমান বাবুল, মো. শাহেদ আলী চৌধুরী, মো. শামসুল আলম, লোকমান হোসেন ফকির, শেখ মোকসেদুর রহমান, কাজী মো. হারেছ, এস এম মোর্শেদুল আমীন, মো. শফিউল আলম, জসিম উদ্দিন জিকো, মনজুরুল ইসলাম, মাকসুদুল রহমান হাসানু, মোহাম্মদ মিয়া মেম্বার, মো. রেজোয়ান নূর সিদ্দিকী, জয়নাল আবেদীন জুলু, আমির খসরু চৌধুরী, কাজী নিজাম উদ্দিন, এস এম মহিবউল্লাহ, নুরুল ইসলাম, আজগর আলী, ইউছুপ আলী, আলী আবরাহা দুলাল, জাকের হোসেন মাস্টার, হুমায়ন কবীর, আশরাফ সিদ্দিকী, আশরাফুজ্জামান, দিদারুল আলম, মোঃ আজম প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব