
স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থিছিলা মাষ্টারপাড়া এলাকায় প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র মহড়ার ঘটনা ঘটেছে। সীতাকুণ্ড থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে বিএনপির বর্ধিত সভার সময় দুই কর্মীর মধ্যে হাতাহাতির রেশ ধরে ২৮ সেপ্টেম্বর আনোয়ার হোসেন (৩০), মো. বাপ্পি (২৮) এবং অজ্ঞাতপরিচয় ২৫–৩০ জন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন।
স্থানীয়রা জানান, পুরো এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষত হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলো চরম আতঙ্কগ্রস্ত।
থানায় লিখিত অভিযোগকারীরা হলেন , এলাকার কবির আহাম্মদ, জামাল উদ্দিন, নৈয়ম জাহাঙ্গীর, জমির আহাম্মদ ও ইসরাফিল ।
সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মোঃ আলমগীর বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগপত্রের অনুলিপি সীতাকুণ্ড প্রেসক্লাব ও উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনে পাঠানো হয়েছে।
অভিযুক্ত বিএনপির নেতা বাপ্পি বলেন, অস্ত্র মহড়া বা ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। আমাদের দুজন কর্মীর মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। জামায়াতের নৈয়ম জাহাঙ্গীর ও জামাল উদ্দিন সহ কয়েকজন জামায়াত নেতা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়িয় বিএনপির সুনাম ক্ষুন্ন করে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে ।
















