কুমিল্লায় ধ্রুবতারার রজত-জয়ন্তী উদযাপনঃ অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি

সংস্কৃতি চর্চার ধারাবাহিকতাকে অব্যাহত রেখে কুমিল্লার অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন “ধ্রুবতারা” উদযাপন করল তাদের গৌরবময় রজতজয়ন্তী।
শনিবার (১৩ সেপ্টেম্বর ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হয় সংস্কৃতি, শিক্ষা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব মাহমুদ।
ধ্রুবতারার সভাপতি ও বিশিষ্ট সংগীত প্রশিক্ষক একরামুল হক এর সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মাসুদ মজুমদার। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর সেলিনা রহমান।
বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ আহমেদ, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক রোখসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা হাসনাত, সংগীত শিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, মিডিয়া ব্যক্তিত্ব টিপু চৌধুরী, ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম সামদানীসহ অন্যরা।
সঞ্চালনায় ছিলেন মাহতাব সোহেল ও রুমানা রুমি।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা ‘ধ্রুবতারার’ দীর্ঘ সাংস্কৃতিক অভিযাত্রার প্রশংসা করেন।
রজতজয়ন্তীর বিশেষ আকর্ষণ ছিল বৃহত্তর কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য অবলম্বনে পরিবেশিত গীতি-নৃত্যালেখ্য “কুমিল্লা আমার কুমিল্লা”। প্রায় একশত শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত এ পরিবেশনা দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে রাখে।
সংগঠনের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে “ধ্রুবতারা অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ওয়াইডাব্লিউসিএ জুনিয়র গার্লস হাই স্কুল, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দধারা বিদ্যাপীঠ।
আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি রূপ নেয় অন্যরকম এক আবহে। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত দর্শক-শ্রোতারা বিমোহিত হয়ে উপভোগ করেন ধ্রুবতারার রজতজয়ন্তীর এ মহোৎসব।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব