কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ জানান। তারা অভিযোগ করেন, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মাহাবুল আলী রাশেদকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে। অথচ তিনি একজন পরিচ্ছন্ন, নিষ্ঠাবান এবং সৎ ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। শাসনগাছা বাসস্ট্যান্ডে তিনি কোনো পদে নেই, মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ওই এলাকায় তিনি নিয়মিত যাতায়াতও করেন না। তবুও তাকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজির সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলে না।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি মহল রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য অসত্য তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু জনগণ এসব মিথ্যা অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেন, অবিলম্বে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার বন্ধ করতে হবে এবং যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বক্তারা শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ধরনের অপপ্রচার বন্ধ না হয় তবে আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। একইসঙ্গে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

এসময় বক্তব্য রাখেন দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রমিক ইউনিয়ন ৯৩৮-এর যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান টিপু, মহানগর যুবদল ও দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য খোকন আহমেদ, শানগাছা বাস টার্মিনালের ইজারাদার ও মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন আবুল মেম্বার, দি কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের (রিয়েল সার্ভিস) রোড সেক্রেটারি বদিউল আলম এবং আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকরাম হোসেন সুমন প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব