ডিমলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাছের চারা

(নীলফামারী) প্রতিনিধি:

সরকারি নিষেধাজ্ঞা এবং পরিবেশবিদদের একাধিক সতর্কবার্তা সত্ত্বেও নীলফামারীর ডিমলা উপজেলায় অবাধে বিক্রি হচ্ছে পরিবেশবিনাশী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা। উপজেলার বিভিন্ন হাটবাজার, রাস্তার পাশ ও নার্সারিতে প্রশাসনিক নজরদারির অভাবে এই চারা বিক্রি চলছে প্রকাশ্যেই। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্প্রতি উপজেলার কলোনি বাজার, ডাঙ্গারহাট, একতা বাজার, ডালিয়া নতুন বাজার, চাপানিহাট, নাউতারা বাজার ও শুটিবাড়ি বাজারে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন নার্সারি ও চারা বিক্রেতারা ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা প্রকাশ্যে বিক্রি করছেন। অথচ ২০২৪ সালের ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছকে ‘আগ্রাসী প্রজাতি’ ঘোষণা করে এসব গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়—“পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো।”

তবুও ডিমলার বাজারগুলোতে এসব নিষিদ্ধ গাছের চারা বিক্রি চলছে নির্বিঘ্নে। চাপানি বাজারের এক বিক্রেতা বলেন, “মানুষ এই গাছ চায়, আগেই চারা এনেছি। এখন বিক্রি না করলে লোকসান হবে। কেউ তো কিছু বলছে না।”

অন্যদিকে, এক কৃষক জানান, “এই গাছ দ্রুত বাড়ে, তাই চাষ করি। তবে শুনেছি এর আশপাশে অন্য গাছ ভালো হয় না।”

স্থানীয় কৃষক জসিম উদ্দিন বলেন, “বিগত বছর নিজের জমিতে ৫০টি ইউক্যালিপটাস গাছ লাগাই। এবার পাশের ধানের জমিতে পানি টিকছে না। পরে বুঝেছি, গাছগুলোর কারণেই নিচের পানি শুকিয়ে যাচ্ছে।”

আরেক কৃষক রোকনুজ্জামান বলেন, “এই গাছ দ্রুত বাড়ে, কাঠ বিক্রি করে লাভ হয়। কিন্তু আশপাশের গাছপালা মরে যাচ্ছে, ফলগাছ ফল দিচ্ছে না। এখন বুঝছি, এটা ক্ষতিরই বেশি।”

পরিবেশবিদদের মতে, ইউক্যালিপটাস গাছ ভূগর্ভস্থ পানি শোষণ করে মাটির উর্বরতা কমিয়ে দেয়। অন্যদিকে, আকাশমনি গাছ থেকে নির্গত রাসায়নিক পদার্থ আশপাশের উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, ফলে জীববৈচিত্র্য হুমকিতে পড়ে।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর ২০২৩ সালের গবেষণা অনুযায়ী, একটি পরিপক্ব ইউক্যালিপটাস গাছ বছরে ৯০ থেকে ১২০ লিটার ভূগর্ভস্থ পানি শোষণ করে। এসব গাছ রোপিত এলাকায় গড়ে ৩০ শতাংশ পর্যন্ত জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে। দেশের ৪৫টি জেলায় জলস্তর গড়পড়তা ১.৮ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে।

নীলফামারী জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, “এই চারা বিক্রি বন্ধ না হলে ভবিষ্যতে পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে যাবে। শুধু কাগজে নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই, বাস্তবায়নে প্রশাসনকে মাঠে নামতেই হবে।”

নীলফামারী জেলা পরিবেশ সংরক্ষণ ফোরামের সমন্বয়ক মো. মাহমুদ হাসান বলেন, “এই গাছগুলো পরিবেশে এক ধরনের ‘সবুজ মরুভূমি’ তৈরি করছে। এখনই নিয়ন্ত্রণ না করা গেলে ভয়াবহ জলাভাব ও কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে আসবে।”

পরিবেশবিদ ও বন কর্মকর্তারা দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ—যেমন জাম, কাঁঠাল, বহেড়া, আমলকি, অর্জুন, মেহগনি ইত্যাদি রোপণের ওপর গুরুত্বারোপ করেছেন। এসব গাছ পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবেও লাভজনক।

রংপুর বন বিভাগের ডিমলা বিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, “বন বিভাগের আওতাধীন কোনো নার্সারিতে ইউক্যালিপটাস বা আকাশমনি চারা উৎপাদন বা বিক্রি হচ্ছে না।”

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, “বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ নিষেধাজ্ঞা কার্যকর করা সম্ভব নয়।”

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, “নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিপণন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণকে পরিবেশবান্ধব গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে পারলেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।”

পরিবেশ সচেতন মহলের মতে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা বাড়ানো, নিয়মিত অভিযান পরিচালনা এবং দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করাই এখন সময়ের দাবি। তা না হলে আগ্রাসী প্রজাতির অনিয়ন্ত্রিত বিস্তার আমাদের পরিবেশকে দীর্ঘমেয়াদে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব