
লেখকঃ উত্তম কুমার মাহাতো
তুমি রবে প্রকাশে কিংবা নিরবে, বেদিয়া সমাজের মানুষের অন্তরে, চিন্তা চেতনায়, স্মৃতিপটে ও ইতিহাসে।
আজ আমরা গভীর শোকের সাথে স্বরন করছি সুর্বনা মাহাতো কে। যিনি ছিলেন বেদিয়া জাতিসত্তার মেয়েদের মধ্যে- শিক্ষা অনুরাগী,জ্ঞান অনুসন্ধানী, সমাজের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং অগ্রণী ও সাহসী মেয়ে। আগামী বেদিয়া জাতিসত্তার মেয়েদের শিক্ষা অনুরাগী,জ্ঞান অনুসন্ধানী ও সমাজের মানুষদের প্রতি নিবিড় ভালোবাসা ও আদর্শের মূর্ত প্রতীক।
” আমি কখনো চাকরী কে প্রধান্য দেই না, সমাজ ও সমাজের ভালো মানুষের ব্যক্তিত্ব আর আদর্শ কে ধারন লালন ও পালন করি। হারবো না জিতবো জানি না কিন্তুু এই আদর্শকে ধরে বাঁচতে চাই”।
” পড়াশুনা, জ্ঞান অর্জন নিজের ও সমাজের ভালো কাজে ব্যবহার করা উচিৎ। এতে অপমানিত হতে পারেন ঘূর্ণিত হতে পারেন ক্ষতি নেই।কিন্তুু মনের মধ্যে একটা শান্তি অনুভব হবে”।
“কোন কিছু হারানো মানুষকে যত না পরাজিত করে তার চেয়ে বেশি পরাজিত করে কোনো কিছু পাওয়াকে। চাওয়া আর পাওয়া পূর্ণ হলে সবাই আপনাকে সম্মান করবে। তাই সব কিছু মাথায় নিয়েই আমাদের কে এগিয়ে যেতে হবে”।
আজ এইদিনে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। সুর্বনা মাহাতো এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ বেদিয়া ইয়ুথ নেট গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর চিন্তা চেতনায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে যাবে।


















