রথ মেলায় যুবদল সদস্য সুইটের চাঁদাবাজি অভিযোগ: রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী:

রাজশাহীর ঐতিহ্যবাহী রথ মেলাকে কেন্দ্র করে এবারও উঠে এসেছে চাঁদাবাজির অভিযোগ। আলোচনার কেন্দ্রে রয়েছেন তানভীর আহমেদ সুইট নামের এক যুবদল সদস্য। যদিও তিনি এখনও রাজশাহী মহানগর যুবদলের কোনো পদে নেই, তবুও অভিযোগ রয়েছে—তিনি একটি সক্রিয় চাঁদাবাজ সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।

২১ নম্বর ওয়ার্ডের এক যুবদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুইট আমায় টেনে ওই সিন্ডিকেটে যুক্ত করতে চেয়েছিল। সে বলেছিল—‘২২ নম্বর ওয়ার্ডের সবাই খাচ্ছে, ২১ নাম্বারের তোমরা কেন বাকি থাকবা? চল, আমি ব্যবস্থা করে দিচ্ছি।’”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরপাড়া থেকে স্বচ্ছ টাওয়ার মোড় পর্যন্ত প্রায় ৫-৬টি চাঁদা উত্তোলন পয়েন্ট চালু রয়েছে। এসব স্থানে টোকাই, মাদকাসক্ত ও বখাটে যুবকদের দিয়ে চাঁদা আদায় করানো হয়। অভিযোগ রয়েছে, এই কর্মকাণ্ডের পেছনে ছত্রছায়া দিচ্ছেন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী।

সুইটের নাম চাঁদাবাজির সাথে জড়ানোর খবর ছড়িয়ে পড়লে, তিনি নিজের নাম আড়াল করতে নানা কৌশল গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, সুবিধাবাদী কয়েকজন সাংবাদিকের মাধ্যমে প্রমাণ ছাড়াই আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করান। এই তথাকথিত সংবাদের কোথাও নেই কোনো কল রেকর্ড, প্রত্যক্ষ সাক্ষ্য কিংবা ভিডিও—সবই একতরফা প্রচারণা।

অনুসন্ধানে আরও জানা গেছে, ৫ আগস্টের পর সুইট যুবদলের নাম ব্যবহার করে বোয়ালিয়া থানার কয়েকজন কর্মকর্তার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে। এক যুবদল কর্মীর ভাষ্যমতে, “আমাদের এলাকার এক ছোট ছেলে থেকে ঘুষ নিয়েছিল সুইট ও বোয়ালিয়া থানার এক কর্মকর্তা। আমরা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী কয়েকজন যুবদল কর্মী বিষয়টি জানার পর সুইটকে ডেকে সতর্ক করি। সে তখন মিথ্যা ও বাঁকা কথা বলতে শুরু করে। তখন আমরা তাকে চড়-থাপ্পড় দিয়ে সাবধান করে দেই—যেন ভবিষ্যতে এমন কাজ আর না করে।”

সুইটের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—তিনি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বাসায় ‘ঘেরাও অভিযান’ চালানোর নামে নাটক সাজান। ওইসব অভিযানে ঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।

এই চাঁদাবাজি সিন্ডিকেটের কারণে রথ মেলায় ব্যবসা করতে এসে অনেক দোকানদারই চরম ভোগান্তির মুখে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন,“চাঁদা না দিলে দোকান তুলতে দেবে না বলে হুমকি দেয়।

রথ মেলার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে ঘিরে এভাবে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা চাঁদাবাজ চক্র শুধু আইনশৃঙ্খলার জন্য নয়—সামাজিক মূল্যবোধের জন্যও হুমকি। প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর উচিত, এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করা।

এই বিষয়ে অভিযুক্ত সুইট মুঠোফোনে বলেন, কোন একটা চক্র আমার বিরুদ্ধে কাজ করছে তারাই এমন প্রচার করছে আমার নামে।

এই বিষয়ে জানতে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি জানান, আমরা কিছুক্ষণের মধ্যে রতে প্রবেশ করব চাঁদাবাজের বিপক্ষে শক্ত পক্ষ একটা ব্যবস্থা নেব। যারা যুবদলের নাম ব্যবহার করে এমন অপকর্মের সাথে যুক্ত হয়েছে তথ্য প্রমাণ পেলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
  • Related Posts

    পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ১৬, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ইউনিয়ন…

    Continue reading
    মাদকনিয়ন্ত্রণ নয় নির্মুলের পক্ষে আমি শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা
    • adminadmin
    • আগস্ট ৫, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম এর ই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট, ঢোলাট কমরপুর, শিবপুর হাইস্কুল মাঠে এবং শিবপুর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব