গজারিয়ায় সড়ক ও লিজের জায়গা দখলের অভিযোগ সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে

আমিরুল ইসলাম নয়ন,গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক ও জনপদ এবং এক ব্যক্তির লিজকৃত জমি প্রভাব খাটিয়ে দখল করে রেস্তরা নির্মাণ করা হচ্ছে। অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু ও তার ভাইয়েরা এ রেস্তরা নির্মাণ কাজ করছেন।

খোঁজ নিয়ে জানা যায়,১৯৮৩ বালুয়াকান্দি ইউনিয়নের নকিমেরকান্দি মৌজায় আরএস ১৪নং খতিয়ান ৪,৫,৬ নং দাগে ৬২ শতাংশ অর্পিত সম্পত্তি ৬০ বছরের জন্য লিজ পান বালুয়াকান্দি এলাকার কবির আহমেদ মাস্টার। টিনের বেড়া এবং কিছু কিছু গাছগাছালি লাগিয়ে সম্পত্তি দখলে রেখেছিলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় কিছু জমি অধিগ্রহণ করার পর ২০১২ সালে ৪৭ শতাংশ সম্পত্তি গ্যাজেটভুক্ত হয়ে তার নামে আরএস রেকর্ড অনুযায়ী খতিয়ান হয়। তিনি মারা যাওয়ার পর তার ছেলে মোস্তফা সেলিম ২০১৯ সালে একসাথে ২৯ বছরের লিজের টাকা পরিশোধ করেন। সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব)এর উপস্থিতিতে জমি পরিমাপ করে তাকে তার দখল বুঝিয়ে দেওয়া হয়। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়মিতভাবে বাৎসরিক লিজের টাকা পরিশোধ করে ওই সম্পত্তি শান্তিপূর্ণ ভোগদখল করছিলেন তিনি। এরমধ্যে ২০২০ সালে তাদের না জানিয়ে উপজেলা প্রশাসন থেকে ৪৭ শতাংশ সম্পত্তি থেকে ১৫ শতাংশ জমি আনিসুর রহমান শিকদার এবং ৯ শতাংশ জমি নইমুল ইসলাম নামে এক ব্যক্তিকে লিজ দিয়ে দেয় উপজেলা প্রশাসন। অবশিষ্ট ২৩ শতাংশ সম্পত্তি মোস্তফা সেলিমের দখলে থাকলেও সম্প্রতি সেটিও জোরপূর্বক দখল করে রেস্তরা নির্মাণের কাজ করছে গজারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টুরা। এ কাজে তাকে সহযোগিতা করছে তার বড় ভাই বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল, সেন্টু,সজল সহ আরো কয়েকজন।

এদিকে ওই জায়গা নিয়ে ২০২০ সালে হাইকোর্ট রিটপিটিশ করেন আনিসুর রহমান শিকদার।সে প্রেক্ষিতে আদালত ওই জায়গায় স্থগিতাদেশ দেন।
তবে এ আদেশ উপেক্ষা স্থানীয় উপজেলা ও ভূমি কার্যালয়কে ম্যানেজ করে কাজ চালিয়ে যাচ্ছে দখলদাররা।

গত মঙ্গলবার সরেজমিনে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, মেসার্স সিকদার ফিলিং স্টেশনের পাশে সড়ক ও জনপদের জায়গাসহ প্রায় ১০০ শতাংশের মত জায়গায় টিনের বেড়া দিয়ে দখল করা হয়েছে। সেখানে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। একাধিক জায়গায় লাগানো আছে সাইনবোর্ড। সেখানে লিখা আছে উক্ত জায়গার মালিক সাইফুল ইসলাম মন্টু।

কবির আহমেদের ছেলে ভুক্তভোগী মোস্তফা সেলিম বলেন, প্রথম থেকেই আমাদের সাথে অবিচার করা হচ্ছে। ৪৭ শতাংশ সম্পত্তি থেকে দুজনকে ২৪ শতাংশ সম্পত্তি যেভাবে লিজ দেয়া হয়েছে তা সঠিক হয়নি। অবশিষ্ট ২৩ শতাংশ জায়গা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে মেপে আমাদের দখল বুঝিয়ে দিয়েছে। এখন সেই সম্পত্তি জোর করে দখল করেছে ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু ও তার লোকজন।আমরা প্রশাসনের সহযোগিতা চাইতে গেলে তারা আমাদের জানান দখলকারীরা অত্যন্ত প্রভাবশালী তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। আমরা কোথায় যাবো?

তিনি আরো বলেন,সম্পত্তি নিয়ে আনিসুর রহমান সিকদার উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করলে আদালত একটি রুল জারি করে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জায়গার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। আমরাও সম্পত্তির বেদখলের হাত থেকে রক্ষা পেতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। দখরকারীরা আদালতের নিষেধাজ্ঞা কিছুই মানছেন না।

এ বিষয়ে রিটকারী আনিসুর রহমান সিকদারকে একাধিক বার কল করা হলেও তিনি লাইন কেটে দেন।

জায়গা দখলের বিষয়ে অভিযুক্ত গজারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।তবে তার পক্ষে এবং দখলকৃত জায়গার আরেক মালিক দাবিদার সাইফুল ইসলামের বড় ভাই সাখাওয়াত হোসাইন সেন্টু বলেন,মোস্তফা সেলিমদের জায়গার খতিয়ান ও আমাদের জায়গার খতিয়ানও ভিন্ন।যে জায়গায় রেস্তরা বানানো হচ্ছে সেটি আমাদের কেনা জায়গা।
সেটি আপনাদের জায়গা হলে তৎকালীন নায়েব,সার্ভেয়ার, ভূমি কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মাপঝোপ করে মোস্তফাদের বুঝিয়ে দিয়েছিলো কেনো?এ ব্যাপারে সাখাওয়াত হোসাইন বলেন,তারা ভুল করেছিল।আমরা বর্তমান এসিল্যান্ড এবং ইউএনওকে জানিয়েছি।তারা আমাদের কাজ করার অনুমতি দিয়েছেন।

বিরোধপূর্ণ ওই জায়গাটিতে কাউকে কোন কাজ করার অনুমতিদেননি বলে জানান গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। তিনি বলেন, জায়গাটি নিয়ে আদালতের রিটপিটিশন রয়েছে।এখানে আমরা হস্তক্ষেপ করতে পারিনা।ওই জায়গায় হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির মাজারের মত রয়েছে।সেটি অক্ষত রাখার ব্যাপারে বলেছিলাম।ভাইস চেয়ারম্যানের পক্ষের লোকজন সেটি ঠিকঠাক রাখার কথা দিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা স্বত্বেও সেখানে ভবন নির্মাণের কাজ চলছে,সেই সঙ্গে মাজারটিও চতুর দিক থেকে বালুভরাট করা হয়েছে।এ ব্যপারে উপজেলা প্রশাসনের কোন কিছু করার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন,এটা পুলিশের কাজ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সড়কের জন্য ৩০০ ফুট চওড়া করে জায়গা অধিগ্রণ করে নারায়ণগঞ্জ সড়ক জনপথ অধিদপ্তর।সে জায়গার মধ্যে ৮০ ফুট চওড়া চার লেনের সড়ক করা হয়েছে। অবশিষ্ট জায়গা মহাসড়কের দু’পাশে রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস।

তিনি বলেন,গজারিয়াসহ মহাসড়কের বিভিন্ন অংশে কিছু অসাধু ব্যক্তি দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান করার চেষ্টা করছে। আমরা বিষয়টি জানার পরে তাদেরকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি। এরপরও দখলদাররা বিষয়গুলোতে কর্ণপাত করছে না। আমরা জেলা প্রশাসনকে জানিয়েছে এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে চিঠিতে অবহিত করেছি। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব