সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে নির্বাচন হলে জনগণ মেনে নেবে না : এটিএম মাসুম

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন,সংস্কার না করে গোঁজামিলের আশ্রয় নিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হলে, এ নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, প্রয়াজনীয় সংস্কার করে, একটি নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে, একটি সুন্দর, সুষ্ঠু অংশগ্রহণমূলক , গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা সম্মানে বিদায় গ্রহণ করবেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী ) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালী জেলা জামায়েত এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।

তিনি বলেন, স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে যুদ্ধাপরাধের ফরমায়েশি রায় ঘোষণা করে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। বিচারের নামে প্রহসন করে এ দেশের ইসালামী আন্দোলনের নেতাদের হত্যা করা হয়েছে। এভাবে আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আশ পাশে যারা আছে,তারা ড.ইউনুছ সাহেবকে সঠিক পথে চলতে দিচ্ছে না বলে আমাদের কাছে মনে হচ্ছে। আজকে আমরা বাধ্য হয়ে সারা দেশে আমাদের দাবি আদায়ের জন্য গণমিছিলের ডাক দিয়েছি। অন্তর্বর্তী সরকার বলেছে স্বৈরাচারী সরকারের সকল অন্যায়ের বিচার করবে। এখন পর্যন্ত করছেন না কেন? কোন জিনিস আপনাদেরকে চলতে বাধা দিচ্ছে। সেটা আপনারা বলুন জাতির কাছে। প্রয়োজনে আমরা আবারও রাজপথে নেমে আসবো। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্ত করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি চলবে,আওয়ামী লীগ চলবে,বিভিন্ন রাজনৈতিক দল চলবে, কুরআন সুন্নাহর আইন কায়েমের জন্য জামায়াতে ইসলামী করা হয়েছে। সেই জামায়াতে ইসলামীর নিবন্ধন কেন আপনারা এখনো ঠেকিয়ে রেখেছেন। তাহলে কি সেখানেও স্বৈরাচারের ভূত আছে। আপনারা এ সমস্ত ভূত বের করুন। জাতির ঘাড় থেকে আপনারা স্বৈরারের ভূত দূর করুন। না হলে এ দেশের জনগণ যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনাদের ব্যাপারেও শ্রদ্ধার জায়গা থেকে প্রতিবাদ এবং বিক্ষোভের জায়গায় জনগণ যেতে বাধ্য হবে। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।

আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে এটিএম মাসুম বলেছেন,বাংলাদেশের কারাগার, আইনাঙ্গন দিল্লির সরকার নিয়ন্ত্রণ করত। সুপ্রিম কোর্ট,হাইকোর্ট,জজকোর্ট এগুলো বাংলাদেশর মানুষের অধিকার রক্ষার জন্য ভূমিকা পালন করেনি। ভারতের মর্জি অনুযায়ী তারা বিচারকার্য পরিচালনা করেছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিলনা, তারা মিথ্যা মামলা রচনা করেছে।

নোয়াখালী জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য সাবেক নোয়াখালী জেলা আমির মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো.ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম, নোয়াখালী শহর আমির মাওলানা মো.ইউসুফ, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমূখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব