কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিলরদের নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন ভোটে

এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা মহানগর বিএনপির প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ সম্মেলন। সে লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন মহানগর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার রাত সাড়ে ৮টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে, একই দিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নেওয়া হবে মনোনয়নপত্র। পরদিন ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায়। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মাঝখানে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি চলবে।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আলী আক্কাস।
তিনি বলেন, ‘প্রথমবারের মতো একটি উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগরীর ২৭ টি ওয়ার্ডের দুই হাজার ৭২৭ জন ভোটার তাদের ভোটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। মহানগর বিএনপির প্রথম সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যেহেতু স্বচ্ছ ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন সেজন্য উৎসাহের মাত্রাটা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি’র নেতারা সম্মেলনে অংশ নিবেন।’
২০২২ সালের ৩০ মে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরই আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ান আমিরুজ্জামান জামান আমীর। পরবর্তীতে একই বছরের ৩১ আগস্ট উদবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে পুনরায় কমিটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ২৭টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছেন। এ ২৭টি ওয়ার্ডের কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মহানগর বিএনপির কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করবেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব