
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের চেয়ারম্যান মিরন অর রশিদ ও অস্ত্রধারী শাহাদাত হোসেন জনিসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ঢাকা-নোয়াখালী মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, গেল ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইউপি চেয়ারম্যান মিরন এর নেতৃত্বে সন্ত্রাসীরা বজরা বাজারে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ছাত্রীদের উপর গুলি করে ও পিটিয়ে আহত করে। এছাড়া চেয়ারম্যান চাঁদাবাজিসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। অবিলম্বে চেয়ারম্যানসহ সকল অস্ত্রধারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয় মানববন্ধন থেকে।
Facebook Comments Box


















