
👤ইয়াছিন চৌধুরী, নিজস্ব প্রতিবেদক :
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২-ই নভেম্বর শনিবার নোয়াখালীর চাটখলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটির আলোচনায় বক্তারা সমবায় আন্দোলনকে আরো গতিশীল করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার সকাল সোয়া ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
চাটখিল উপজেলা সমবায় কর্মকর্তা মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান।
বক্তব্য রাখের সাংবাদিক আনিস আহম্মদ হনিফ, সাবেক বিআরডিবির চেয়ারম্যান নূরুল আমিন বেনু, সমবায়ী মহিন উদ্দিন তপাদার, এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমবায়ীরা তাদের বক্তব্য উপস্থাপন করে সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
















