স্টাফ রিপোর্টার, নোয়াখালী| নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার আমানউল্ল্যাহপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আজ রোববার তাদের আদালতে সোপর্দ করা হতে পারে।
আরও জানতে চোখ রাখুন…
















