
🌐 টেকনাফ প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
মিয়ানমারে সংঘর্ষের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।এরপর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলে ও বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে নাফ নদীর উপজেলার হোয়াইক্যং অংশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জেলে মো. আলমগীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামেরমৃত ছৈয়দ বলির ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম শুক্রবার বিকালে বলেন, “রাতেমিয়ানমারে গোলাগুলির সময় একটি গুলি এসে নাফ নদীতে বাংলাদেশি এক জেলের গায়ে লেগেছে। এইঅবস্থায় গোলাগুলির মধ্যে না যেতে এবং সতর্কতা অবলম্বনের জন্য জেলে ও সীমান্ত এলাকার সাধারণ মানুষকেবলা হয়েছে।”
হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, “মিয়ানমারের রাখাইন সীমান্তএলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েকটি গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।”
আহত জেলের বড় ভাই সরওয়ার আলম বলেন, “বৃহস্পতিবার মাগরিবের পর আলমগীর ও মো. আকবর নাফনদীর হোয়াইক্যং এলাকার বিলাইচ্ছর দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। নৌকায় অবস্থান করে নদীতে জালফেলছিলেন তারা। এ সময় হঠাৎ গুলির বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে আলমগীর নৌকার ভেতরে লুটিয়েপড়েন।
পরে দেখা যায়, তার বাম হাত থেকে রক্ত ঝরছে এবং একটি গুলি বাম হাত ভেদ করে বের হয়ে গেছে। সঙ্গে থাকাঅন্য জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।”
সরওয়ার আলম বলেন, আহত অবস্থায় প্রথমে আলমগীরকে উখিয়া কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়াহয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “নাফ নদীতে একজেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনার পর পরই সীমান্ত এলাকায় টহল জোরদার করাহয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
“তবে নাফ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু জেলে সেখানে যাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় জেলেদেরসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
২৭ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবংবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় একাধিকবার বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।
আরও পড়ুন …
সংবাদটি শেয়ার করুন
মতামত দিন।


















