
🌐 নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
অনেক সময় নেটওয়ার্ক দুর্বল লাগে, অথচ আসল সমস্যা সিগনাল নয়—আপনার সিম ভুল বাদূরের টাওয়ারে লক হয়ে আছে।
এই পোস্টে দেখাচ্ছি খুব সহজে কিভাবে বুঝবেন আপনার ফোন কোন টাওয়ারে কানেক্টেডএবং সেটি ঠিকঠাক কাজ করছে কি না।
পদ্ধতি ১. লুকানো ডায়াল কোড দিয়ে সরাসরি চেক।
ডায়ালারে যান।
টাইপ করুন: ##4636## ।
“Phone Information” সিলেক্ট করুন।
এখানে আপনি দেখতে পাবেন।
• Network Type (LTE/4G/3G)।
• Signal Strength (dBm এ)।
• Cell ID / Serving Cell।
যদি Signal Strength −95 dBm এর নিচে হয়, বুঝবেন টাওয়ার দুর্বল বা দূরে।
−70 থেকে −85 dBm হলে নেটওয়ার্ক স্ট্যাবল ধরা হয়।
পদ্ধতি ২. Network Cell Info অ্যাপ দিয়ে ভিজুয়াল চেক।
Play Store থেকে Network Cell Info বা NetMonster ইনস্টল করুন।
অ্যাপ খুললেই দেখাবে।
• আপনি কোন টাওয়ারে কানেক্টেড।
• টাওয়ার কত দূরে।
• কোন LTE Band ব্যবহার হচ্ছে।
এতে সহজেই বুঝবেন আপনার ফোন কাছের নাকি দূরের টাওয়ারে লক।
পদ্ধতি ৩. দ্রুত টাওয়ার রিফ্রেশ করে মিলিয়ে দেখা।
Airplane Mode On করুন।
৫ সেকেন্ড অপেক্ষা করুন।
আবার Off করুন।
এরপর আবার Signal Strength চেক করুন।
মান উন্নত হলে বুঝবেন ফোন নতুন ও শক্তিশালী টাওয়ারে যুক্ত হয়েছে।
কেন এটা জানা জরুরি।
ভুল টাওয়ারে লক থাকলে।
• 4G থাকা সত্ত্বেও স্পিড আসে না।
• কলের সময় নেট ড্রপ হয়।
• গেম বা ভিডিওতে পিং বেড়ে যায়।
এই চেকটা জানলে আপনি নিজেই বুঝে যাবেন সমস্যাটা সিমে, সেটিংসে নাকি টাওয়ারে।
Educational purpose only.
#TechTips #BanglaTech #NetworkTower #4GInternet


















