
লক্ষীপুর প্রতিনিধি|লক্ষীপুরঃ- ১১ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নবযোগাদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার সন্ধায় উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়,
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পরিচিত শেষে সভায় মতামত জানিয়ে বক্তব্য রাখেন রামগতি থানার ওসি লিটন দেওয়ান, কৃষি কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, , বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুর রহিম, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ বদরুল ইসলাম,আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, রামগতি প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক,রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু প্রমূখ এসময় ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
















