কুমিল্লায় প্রাইভেটকার চালককে হত্যার অভিযোগে আদালতে মামলা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন আটিপাড়া এলাকায় এক প্রাইভেটকার চালককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

নিহত প্রাইভেটকার চালক মিজানুর রহমানের বোন সিদ্দিকা আক্তার বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ জুন ভোররাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন আটিপাড়া মোস্তাকের মোড় এলাকায় একটি প্রাইভেটকার থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহত ব্যক্তিকে মিজানুর রহমান (প্রাইভেটকার চালক) হিসেবে শনাক্ত করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত মীর মোহাম্মদ আবুল কালামের ছেলে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা মনে করে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করেন। তবে ঘটনার কিছুদিন পর নিহতের স্ত্রী ও চাচাতো ভাইদের সঙ্গে পূর্ব বিরোধ, পাশাপাশি তাদের আচার-আচরণে সন্দেহ সৃষ্টি হলে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করেন পরিবারের সদস্যরা।

মামলায় উল্লেখ করা হয়, নিহত মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে ছিলেন এবং সেখানে উপার্জিত অর্থ স্ত্রীর কাছে পাঠাতেন। দেশে ফিরে তিনি এসব টাকার হিসাব চাইলে স্ত্রী কোনো হিসাব দিতে অস্বীকৃতি জানান। এছাড়া তার বাবা সাত শতক জমি দলিল করে দিলে এর মধ্যে দুই শতক জমি ভুলক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় তা ফেরত দেওয়ার কথা জানান মিজানুর রহমান। এসব বিষয় নিয়ে স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য সৃষ্টি হয়।

বাদী সিদ্দিকা আক্তারের অভিযোগ, ঘটনার দিন ভাড়ার কথা বলে মিজানুর রহমানকে ঢাকা নেওয়া হয়। সেখান থেকে পরিকল্পিতভাবে তাকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় নিয়ে হত্যা করা হয় এবং মরদেহ প্রাইভেটকারে রেখে গাড়িটি রাস্তার পাশের খাদে ফেলে দুর্ঘটনা হিসেবে প্রচার করা হয়।

তিনি আরও জানান, দাফনের আগে মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। এর মধ্যে মাথার পেছনে লাঠির আঘাত, কোমরের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় রশি পেঁচানোর দাগ ছিল।
পরবর্তীতে ঘটনায় জড়িতদের আচরণ সন্দেহজনক হওয়ায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হন তারা।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগমসহ ১৬ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়। অন্য আসামিরা হলেন- ফখরুল ইসলাম রাজু, নজরুল ইসলাম পাপ্পু, সাইফুল ইসলাম রাব্বি, সাজিব ভূঁইয়া, সাব্বির হোসেন, মোস্তফা কামাল বাবুল, হুমায়ুন কবির, ওবায়দুর রহমান ফরহাদ, রাজু শাহাদাত হোসেন, রাকিব হোসেন মুসা, বেগম শাহানাজ সেপু, লাভলী আক্তার, জনি ও রাসেল।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী হোসেন জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, আমি ৩ দিন হলো যোগদান করেছি, বিষয়টি খোজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব