হ্যান্ডসেটের শুল্ক কমানো, বাজারে থাকা ফোন বৈধ করতে চায় বিটিআরসি

🧲 নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

দেশের বাজারে দীর্ঘসময় ধরে একটি উল্লেখযোগ্য সংখ্যক স্মার্টফোনের অবৈধ পথেঅনুপ্রবেশ ঘটেছে, এনবিআরকে দেওয়া চিঠিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি। 

মোবাইল ফোনের আমদানি শুল্ক এবং দেশে উৎপাদিত হ্যান্ডসেটের ভ্যাট কমাতেজাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রকসংস্থা বিটিআরসি।

মোবাইল ফোন উৎপাদনের যন্ত্রাংশ আমদানির শুল্ক কমানোর কথাও বলা হয়েছেচিঠিতে। পাশাপাশি ব্যবসায়ীতের অনুরোধে এরইমধ্যে অবৈধ প্রক্রিয়ায় দেশে ঢুকেগ্রেমার্কেটেমজুদ হয়ে থাকা ফোনগুলোও বৈধ করার পদক্ষেপ নিতেও বলেছে নিয়ন্ত্রকসংস্থাটি।

বিটিআরসির উপপরিচালক (জনসংযোগ) মো. জাকির হোসেন খাঁন গত নভেম্বরএনবিআরের চেয়ারম্যানকে চিঠি পাঠানোর তথ্য দেন।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে দেশেন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটিরেজিস্টারবা এনইআইআর কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এরমধ্যেবিটিআরসির এমন পদক্ষেপের তথ্য সামনে এল। একই চিঠি অর্থসচিবের কাছেওপাঠানো হয়েছে।

এনএআইআর এর মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেটকে নিবন্ধনের আওতায় আনার পদক্ষেপনিয়েছে সরকার। এটি কার্যকরের পর থেকে অননুমোদিত হ্যান্ডসেট দেশের নেটওয়ার্কেযুক্ত হবে না। চাইলেই একজনের সিমকার্ড খুলে আরেকজনের হ্যান্ডসেটে ব্যবহার করাযাবে না। হ্যান্ডসেট হাত বদলের আগে করতে হবেডিরেজিস্ট্রেশন

তবে ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহার হতে থাকা ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে। এরজন্য গ্রাহককে কোনো দৌড়ঝাঁপ করতে হবে না।

বৈধভাবে হ্যান্ডসেট আমদানি কেনাবেচা নিশ্চিতে সরকারের এমন পদক্ষেপে হ্যান্ডসেটের দাম বাড়তে পারে এমন আশঙ্কার মধ্যে দেশের বাজারে হ্যান্ডসেটের সরবরাহ দাম স্থিতিশীল রাখতে শুল্ক ভ্যাট কমানোর কথা বলা হয়েছে বিটিআরসির তরফে।

বর্তমানে দেশে মোবাইল ফোনের মোট আমদানি শুল্ক ৫৮ দশমিক শতাংশ তুলে ধরেচিঠিতে বলা হয়, “এনইআইআর কার্যকর হলে অবৈধ পথে হ্যান্ডসেট আনা বন্ধ হবে।এতে দেশের অভ্যন্তরে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি যেসকল ব্র্যান্ডের মোবাইল দেশে উৎপাদিত হয় না সেগুলোর বৈধভাবে আমদানিরপরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তাই মোবাইল হ্যান্ডসেট আমদানির ক্ষেত্রে বর্তমানে প্রযোজ্য উচ্চ আমদানি শুল্ককমানো প্রয়োজন বলে কমিশন মনে করে। এই শুল্ক এমনভাবে সমন্বয় করতে হবে যাতেদেশের মোবাইল হ্যান্ডসেট শিল্প এবং এখাতে কর্মরত সকলের স্বার্থ রক্ষা হয়।

ভারতশ্রীলঙ্কার উদাহরণ টেনে বিটিআরসি বলছে, স্মার্টফোনের ব্যবহার বাড়াতে বেশকয়েকটি কর্মপন্থাকে চিহ্নিত করা হয়েছে; যার মধ্যে এনইআইআর এর বাস্তবায়ন এবংমোবাইল হ্যান্ডসেটের শুল্ক ভ্যাট কমানো অন্যতম।

শুল্ক ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল হ্যান্ডসেট এসে স্থানীয়ভাবে উৎপাদিতহ্যান্ডসেটের বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। এনবিআরের দেওয়া তথ্য মোতাবেক সরকার(প্রতি বছর) আনুমানিক দুই হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বর্তমানে বাংলাদেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেটের ভ্যাট এবং আমদানি শুল্ক অন্যদেশের চেয়েঅনেক বেশিতুলে ধরে শুল্কহার যৌক্তিকভাবে পুনর্বিবেচনার সুযোগথাযকার কথা বলা হয়েছে চিঠিতে।

দেশের বাজারেঅবৈধভাবেঢুকে পড়া অবিক্রিত হ্যান্ডসেটগুলো বৈধকরণের উদ্যোগনেওয়া প্রসঙ্গে চিঠিতে বলা হয়, “দেশের বাজারে দীর্ঘসময় ধরে একটি উল্লেখযোগ্য সংখ্যক স্মার্টফোসের অবৈধ পথে অনুপ্রবেশ ঘটেছে। এবং এই খাতের সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বাজারে যে সংখ্যক অননুমোদিত হ্যান্ডসেট রয়েছে তারএকটি বিশাল অংশ আগামী ১৬ ডিসেম্বর অবিক্রিত থেকে যাবে এবং পরবর্তীতেহ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে ব্যবহারের সুযোগ থাকবে না। বিশাল আর্থিক লোকসানথেকে রক্ষা পেতে তারা বিটিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধজানিয়েছে।

 

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: ‘গ্রে মার্কেটের’ সঙ্গে এবার পারবে বিটিআরসি?

 

কারিগরি দিক বিবেচনায় অননুমোদিত হ্যান্ডসেটগুলোর আইএমইআই বিটিআরসিরডাটাবেজে সংযুক্তকরণের সুযোগ রয়েছে। অননুমোদিত হ্যান্ডসেটগুলো বিটিআরসিরডাটাবেজে সংযুক্ত করা হলে সেক্ষেত্রে প্রযোজ্য শুল্কায়নের বিষয়ে জাতীয় রাজস্ববোর্ডের মতামতসহ সিদ্ধান্ত প্রয়োজন।

দেশের গ্রে মার্কেটের ব্যবসায়ীদের ভাষ্য বর্তমানে দেশের ব্যবহারকারীদের হাতে থাকা৯০ শতাংশ হ্যান্ডসেটইটানা পার্টি মাধ্যমে আনা, যাকে বিটিআরসি অবৈধ বলছে।এই হ্যান্ডসেটের সরবরাহ বন্ধ হয়ে গেলে দেশের বাজারে দাম বেড়ে যাওয়াসহমনোপলি শঙ্কা গ্রে মার্কেটের ব্যবসায়ীদের।

তবে দেশি মোবাইল ফোন উৎপাদনকারীরা বলছেন, তারা এখন বাংলাদেশে আইফোনছাড়া সব মডেলের ফোন উৎপাদন করছেন এবং দেশি চাহিদা মেটাতে সক্ষম।

এনইআইআর কার্যকর হলে দেশের বাজারে মোবাইল ফোনের দাম এক টাকাও বাড়বেনা বলে গত নভেম্বর সংবাদ সম্মেলনে আশ্বস্ত করেছেন দেশি মোবাইল উৎপাদকদেরসংগঠন এমওআইবির সভাপতি জাকারিয়া শহীদ।

 

 

সংবাদটি শেয়ার করুন…

Facebook Comments Box
  • Related Posts

    ইতিহাসের দায়বদ্ধতা ও আমাদের রাজনৈতিক দৈন্য
    • adminadmin
    • মার্চ ৩১, ২০২৬

      সম্পাদকীয়:বাঙালি জাতির ইতিহাস এক বৈপরীত্যের আখ্যান। একদিকে যেমন ত্যাগের মহিমায় ভাস্বর এক সাগর রক্ত, অন্যদিকে অকৃতজ্ঞতার কালিমায় লিপ্ত বিশ্বাসঘাতকতার কলঙ্ক। লেখক মো. রিয়াজুল সোহাগ তার লেখনীতে এই রূঢ় সত্যকেই…

    Continue reading
    সন্ত্রাস ও ভাড়াটে অস্ত্র দিয়ে জনমত দাবিয়ে রাখা যাবে না
    • adminadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬

    ​’জিততেই হবে’ মনোভাব সাধারণ মানুষের জন্য অশনিসংকেত; মো.রিয়াজুল সোহাগ,নিউজ ডেস্ক বিডিনিউজ24| ​সন্ত্রাস ও গোলযোগ সৃষ্টি করে কোনোভাবেই ভোট বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সচেতন নাগরিক মো. রিয়াজুল…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব