কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য করে চিকিৎসাসেবা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীতে সরকারি নির্দেশ অমান্য করে বন্ধ থাকা ল্যাবরেটরি কার্যক্রম চালু রাখার অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর রেসকোর্স ও ঝাউতলা এলাকায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট ও মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে এভারগ্রীন হাসপাতাল ও ডেল্টা হাসপাতালকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠান দুটির বন্ধ ঘোষিত ল্যাব কার্যক্রম চালু রাখার প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে নগরীর কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৪টা থেকে রেসকোর্স ও ঝাউতলা এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি দলের সঙ্গে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানে এভারগ্রীন হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবের লাইসেন্স ও ল্যাব ক্যাটাগরি সংক্রান্ত অনিয়মের কারণে আগে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরিদর্শনে সরকারি নির্দেশ অমান্য করে ল্যাব চালু রাখার প্রমাণ মেলে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
একইভাবে ডেল্টা হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা এবং অনুমোদিত ক্যাটাগরির বাইরে ল্যাব পরীক্ষা পরিচালনার অভিযোগে আগে ল্যাব সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবারের অভিযানে ওই নির্দেশ অমান্য করে সেবা চালু রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে মিশন হাসপাতালের ল্যাব দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না থাকা ও নিয়ম বহির্ভূতভাবে পরিচালনার অভিযোগে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযানে প্রতিষ্ঠানটি সরকারি নির্দেশনা মেনে ল্যাব বন্ধ ও তালাবদ্ধ রাখায় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে।
প্রাইম হাসপাতালের পূর্ব অনুমোদন ছাড়া স্থান পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছিল। তবে বুধবারের অভিযানে স্থগিতাদেশ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু থাকার প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষ বা মালিকপক্ষের কোনো দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া হিউম্যান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ পাওয়া যায়। রোগীদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়া হচ্ছে কি না, তা যাচাই করতে মূল্য তালিকা ও ক্যাশ মেমো পরীক্ষা করা হয়। প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক বলে জানিয়েছে পরিদর্শনকারী দল।
জনতা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স সঠিক পাওয়া গেলেও তা নিয়মিত নবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ল্যাবের ফ্রিজের তাপমাত্রা পরিমাপক যন্ত্র সচল করার এবং পরিচ্ছন্নতার মান আরও উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, রোগীদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান বাস্তবায়ন এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা নিশ্চিত করতে নগরীসহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও জানতে চোখ  রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব