
অর্থনৈতিক প্রতিবেদক:
রাজস্ব আদায় বাড়াতে এবং করের আওতা সম্প্রসারণে এবার আরও এক কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে নতুন ব্যাংক হিসাব খোলা তো বটেই, এমনকি বিদ্যমান পুরনো অ্যাকাউন্টগুলো সচল রাখতেও বাধ্যতামূলক করা হচ্ছে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন (TIN)।
সোমবার (৮ই জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ও নতুন নির্দেশনার কথা জানা গেছে। নতুন এই নিয়মের ফলে নির্দিষ্ট সীমার ওপরে লেনদেনকারী সকল ব্যাংক হিসাবধারীকে বাধ্যতামূলকভাবে তাদের টিআইএন সার্টিফিকেট ব্যাংকে জমা দিতে হবে। অন্যথায় যেকোনো মুহূর্তে অ্যাকাউন্ট সচল রাখা বা লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন গ্রাহকেরা। এনবিআরের এই কড়া পদক্ষেপের ফলে কর ফাঁকি রোধ করা অনেককাংশেই সহজ হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা, তবে সাধারণ গ্রাহকদের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আরও জানতে চোখ রাখুন…

















