
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীতে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন টিএম মোশাররফ হোসেন। তিনি বর্তমানে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এ পদায়ন নিশ্চিত করা হয়।
টিএম মোশাররফ হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পরিচিত। নোয়াখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে তাঁর এই পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
















