
🌐 নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
রাজধানীর সাতটি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে বলেজানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের সই করা এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্নকরে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম সময়েরমধ্যে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেন্ট্রালইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তকরণের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশেরমাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক–শিক্ষার্থী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণেরমতো গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েএবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল শিক্ষামন্ত্রণালয়ের মূল লক্ষ্য। মন্ত্রণালয়ের ধারাবাহিক প্রেস রিলিজের মাধ্যমে অগ্রগতির তথ্য সর্বসাধারণকেসময়মতো অবহিত করা হয়েছে। গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদসম্মেলনে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হতে যাচ্ছে।ঘোষণা এলেও অধ্যাদেশ জারি না হওয়ায় রাজধানীতে গত সপ্তাহেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এই ৭কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতেআন্দোলন করে আসছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ারপর এ আন্দোলন আরও বেগ পায়। ২০১৭ সালে এই ৭ কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। এগুলো হলো, ঢাকাকলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগমবদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আরও পড়ুন…
সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন।

















