২১শে আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্বরনে বাংলাদেশ আ’লীগের বিবৃতি

স ম জিয়াউর রহমান :

২১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কিত দিন। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নৃশংস ও নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠিত এই হত্যাযজ্ঞের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা এবং বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা। এই বর্বরোচিত হামলায় নারীনেত্রী আইভি রহমানসহ ২২জন নেতাকর্মী শহীদ হন এবং পাঁচ শতাধিক নেতাকর্মী চিরতরে পঙ্গুত্ববরণ করেন। এই হামলায় ব্যবহৃত গ্রেনেড ও অন্যান্য তথ্য-উপাত্ত প্রমাণ করেছিল যে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে পাকিস্তান ও তাদের দেশীয় এজেন্টরা জড়িত ছিল। একাত্তরের পরাজিত দেশি-বিদেশি শক্তিসমূহের সম্মিলিত উদ্যোগে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে উগ্র-জঙ্গিবাদী ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠত করা এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা করা হয়। কিন্তু সেদিন পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়ায় আমাদের আশার দীপশিখা প্রজ্জ্বলিত ছিল। আওয়ামী লীগ সেই রক্তের ঋণকে ধারণ করে মুক্তিযুদ্ধের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও উন্নয়নের দর্শন সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংও সেই উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর প্রতিভূ হিসেবে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করছে।

সেই নারকীয় গ্রেনেড হামলার পর পরই বিএনপি-জামাত জোট সরকার সব আলামত নষ্ট করার অপচেষ্টা করেছিল; জজ মিয়া নাটক সাজিয়েছিল। পরবর্তী তত্বাবধায়ক সরকারের আমলে পুনরায় তদন্ত হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। আদালত সম্পূর্ণ নিরপেক্ষভাবে দীর্ঘ প্রায় ১১ বছর ধরে ন্যায়বিচারের সব বিধি-বিধান মেনে এ মামলার বিচার সম্পন্ন করে। আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, অন্যতম পরিকল্পনাকারী তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জন পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। কিন্তু অসাংবিধানিক ও অবৈধ ইউনুস গং ক্ষমতা দখল করার পর তাদের প্রত্যক্ষ নির্দেশনায় হাইকোর্টের একটি বেঞ্চ প্রহসনমূলক রায়ে দণ্ডিত সকল অপরাধীদের খালাস দেয়। এটি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্ক হিসেবে চিহ্নিত থাকবে এবং নৃশংস এই গ্রেনেড হামলা যতটা ঘৃণ্য খালাসের রায় ততটা কলঙ্কিত ঘটনা। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি অঙ্গীকার রেখে আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শ্রদ্ধার সাথে শহিদদের স্মরণ করছে এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে—চিরদিনের মতো ঘৃণিত গণতান্ত্রিক সংস্কৃতির চিরশত্রু উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি ও তাদের প্রতিভূ বিএনপি-জামাত ও খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ হোন।
বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ় প্রতিজ্ঞা করছে, শহিদদের রক্ত ও ত্যাগকে শক্তি হিসেবে ধারণ করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবে এবং প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করে গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে পুনরায় অব্যাহতভাবে এগিয়ে যাবে, ইনশাল্লাহ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব