স্বামীকে পাগল বানিয়ে সম্পত্তি হাতানোর চেষ্টা স্ত্রীর!

নিজস্ব প্রতিবেদক: প্রবাস ফেরত স্বামীকে মানসিক রোগী বানাতে মারধোর করে সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে প্রবাসী আব্দুল হান্নানের ওপরে এই হামলা চালানো হয়। ভুক্তভোগী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ডাক্তার বাড়ীর মো: ইউসুফের ছেলে। হামলার ঘটনায় তিনি ৪ জনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হচ্ছেন স্ত্রী তাছলিমা আক্তার(৩৮), শ্যালক মোঃ আরিফ(২৯), শ্বাশুড়ি বিউটি আক্তার(৫৫), শ্বশুর আবুল হোসেন(৬০)। তারা সকলেই উপজেলার আমিশাপাড়া সামারখিল এলাকার মেড়ীপাড়ার বাসিন্দা।

লিখিত অভিযোগে জানা যায়, আব্দুল হান্নান ২০০০ সাল থেকে কাতারে কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি ছুটিতে দেশে এসে প্রতিবেশী আবুল হোসেনের মেয়ে তাছলিমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছুটি শেষে তিনি প্রবাসে চলে যান। বিদেশ থেকে অর্জিত অর্থ তিনি নিজের স্ত্রীর কাছে পাঠাতে থাকেন। শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকায় দুই শ্যালককে নিজের খরচে কাতারে নিয়ে যান। পরে তাদের কাতার থেকে আমেরিকাতেও নিজের খরচে পাঠান। বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার স্ত্রী উশৃঙ্খল চলাফেরা শুরু করেন পরকীয়াতে লিপ্ত হন। ২০১৯ সালে কাতার থেকে দেশে ফিরে আব্দুল হান্নান দেখেন তার স্ত্রী বিদেশ থেকে পাঠানো সকল টাকা ও জমি-জমা আত্মসাৎ করেছেন। টাকা ও জমির দলিল ফেরত চাইলে তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। গত কাল তাকে জোরপূর্বক শ্বশুর বাড়ির লোকেরা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখান থেকে ফিরে তাদের চক্রান্তের বিষয়টি বুঝতে পেরে সম্পত্তির দলিল চাইলে রুমের ভেতরে আটকে মারধর করা হয়।

হামলার বর্ণনায় উল্লেখ করা হয়, অভিযুক্ত মোঃ আরিফ প্রথমে ভুক্তভোগীকে নাক-মুখে ঘুষি দিয়ে জখম করে। পরে লাঠি দিয়ে ডান চোখে আঘাত করলে রক্তাক্ত জখম অবস্থায় মাঠিতে লুটিয়ে পড়েন। এসময় হামলাকারী আরিফ গলায় পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে ও তাছলিমা আক্তার, বিউটি আক্তার ও আবুল হোসেন এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। হামলাকারীদের হাত থেকে ছুটে তিনি কোনরকমে প্রানে বেচেঁ জাতীয় হেল্প লাইন ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে বিষয়টি জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।

ভুক্তভোগী প্রবাস ফেরত আব্দুল হান্নান জানান, বিদেশে উপার্জিত সকল টাকা তিনি নিজের স্ত্রীর কাছে সরল বিশ্বাসে পাঠাতেন। তবে দেশে ফিরে দেখেন তার পাঠানো টাকা স্ত্রী তাছলিমা আক্তার আত্মসাত করেছেন। এমনকি তার পাঠানো টাকায় ক্রয়কৃত সকল জমি-জমাও আত্মসাত করেছেন। টাকার হিসাব ও জমির দলির চাইলে বিভিন্ন ভাবে পরিবারে অশান্তি সৃষ্টি করেন। এছাড়া বৈবাহিক সম্পর্কেও তার স্ত্রীর কোন আগ্রহ নেই। বিদেশ থেকে ফিরে দিনাজপুর জেলায় একটা রেষ্টুরেন্টের ব্যবসা দিলেও পরকীয়ায় আসক্ত স্ত্রী তার সাথে সেখানে যেতে চান না। মাঝে মাঝে দিনাজপুর থেকে বাড়িতে আসলেও দুর্ব্যবহার করতে থাকে। গত কয়েকদিন আগে দিনাজপুর থেকে তিনি শ্বশুর বাড়িতে আসেন। পরে স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে একপ্রকার জোর করে চিকিৎসার কথা বলে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়। পাগল বানিয়ে সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্রটি বুঝতে পেরে জমি-জমার কাগজ স্ত্রীর কাছ থেকে বুঝে নিতে চাইলে মারধর করা হয়। রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘ ২০ বছর ধরে উপার্জিত টাকা আর সম্পত্তি আত্মসাত করতেই পরিকল্পিত ভাবে এগুলো করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুল হান্নানের বড় ছেলে হাফেজ মাহাদী হাসান তিশার জানান, তার বাবার বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে তার মা বেশ কিছু জমি ক্রয় করেন। সেই জমি বাবার নোমে রেজিষ্ট্রি না করে মা নিজের নামে রেজিষ্ট্রি করেন। বিভিন্ন সময় এগুলো নিয়ে পরিবারে ঝামেলা হয়। গতকাল তার বাবাকে মেরে রক্তাক্ত করা হয়। ছোট ভাই থেকে খবর পেয়ে মাদ্রাসা থেকে হাসপাতালে গিয়ে বাবা আব্দুল হান্নানকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দেখতে পান।

নাম প্রকাশে না করার শর্তে তাছলিমা আক্তারের এক আত্মীয় জানান, আব্দুল হান্নান বিদেশ থেকে ফেরার পর থেকেই তাছলিমার সাথে পারিবারিক ও টাকা-পয়সার বিষয় নিয়ে ঝামেলা চলছে। এর আগেও ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে আব্দুল হান্নানকে মারধর করা হয়। বর্তমানে সুস্থসবল মানুষটাকে পাগল বানানোর চেষ্টা চলছে। পরিকল্পিত ভাবে মানসিক ভারসাম্যহীন প্রচার করতে আব্দুল হান্নানকে মাইজদি জীবন আলো হাসপাতালে নেওয়া হয়েছিলো বলেও জানান তিনি।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব