সোনাইমুড়ীতে সাংবাদিকের ওপর হামলা, যুবক আটক

গোলজার হানিফ, নোয়াখালী প্রতিনিধি : দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের  সাবেক সভাপতি  মোশারফ হোসেন সুমন ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় হামলার প্রধান অভিযুক্তকে হাতেনাতে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ একটি ছুরি ও ‘সেভ ইস্টিক’ নামক একটি লাঠি উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের কিছু আগে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গোলালের বাড়ির পাশে। আহত সাংবাদিক মোশারফ হোসেন সুমন ঢাকা থেকে প্রকাশিত ‘ডেইলি প্রেজেন্ট টাইমস’ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এই ঘটনায় তিনি শনিবার (১১ অক্টোবর) সকালে সোনাইমুড়ী থানায় প্রধান অভিযুক্ত আহছান বিল্লাহ সবুজসহ ৩-৪ জনের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং অজানা) দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামের সাংবাদিক মোশারফ হোসেন সুমন বর্তমানে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার মোস্তফার পোল এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ১৩ই মে ২০২৪ ইং তারিখে সন্ধ্যায় উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের সালা উদ্দিন ভূঁইয়ার পুত্র আহছান বিল্লাহ সবুজ (৩৫) সহ ৩-৪ জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে সুমনের ভাড়া বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
সর্বশেষ, শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের সময় সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বারাহিনগর গোলালের বাড়ির পাশে ওই সাংবাদিককে একা পেয়ে আহছান বিল্লাহ সবুজ তার কয়েকজন সহযোগী নিয়ে গতিরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। পরে ধারালো ছুরি নিয়ে হত্যার চেষ্টা করলে স্থানীয়রা এসে তাঁকে রক্ষা করেন।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান ঘটনাস্থলে গিয়ে হামলাকারী আহছান বিল্লাহ সবুজকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল (নোয়াখালী – ল ১১-৮৯১৫), মোবাইল ফোন, একটি ছুরি ও ‘সেভ ইস্টিক’ নামক একটি লাঠি উদ্ধার করা হয়। স্থানীয় সাংবাদিকরা ভুক্তভোগীকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আহত সাংবাদিক মোশারফ হোসেন সুমন জানান, চিহ্নিত সন্ত্রাসী আহছান বিল্লাহ সবুজ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি অভিযোগ করেন, সবুজ বিগত ৫ আগস্টের পর থেকে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করেছিল। এখন তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, হামলার পরপরই স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় প্রধান অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে হাজতে পাঠানো হয়েছে।
সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী কথার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী লিটন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম এবং সাবেক সভাপতি শামসুল আরেফিন জাফর। তাঁরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব