
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপজেলার পূর্ব লালপুর ও খানপুর গ্রামের তরুন যুবক মামুন, আজিম, নিজাম, সাফাত, রেজা, বুলু ও ফজলু এই আয়োজন করেন।
রোববার (১৫ ডিসেম্বর ) সকালে উপজেলার লালখান বাজার সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিকেলে হৃদয় একাদশ বনাম আসিফ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় হৃদয় একাদশ কে হারিয়ে আসিফ একাদশ ফাইনালে পৌঁছায়। আগামীকাল ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
















