সেনবাগে পিসিএল ২০২৫ এর ৮ উইকেটে জয়, ফাইনালে ফ্রিডম-২৪

প্রফেসর ড. মো. আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগের প্রাণকেন্দ্রে জমজমাটভাবে চলছে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিযোগিতা — ঢ় ঢ়ঢ়ঢ়রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ৫ম ম্যাচ, যেখানে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল — ফ্রিডম ২৪ ও ইয়াং ফাইটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়াং ফাইটার্স, তবে শুরু থেকেই ফ্রিডম-২৪ এর বিধ্বংসী বোলিং আক্রমণে তাদের ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত হয়ে পড়ে।

নির্ধারিত ১০ ওভারের ম্যাচে ১১ বল বাকি থাকতেই মাত্র ৪৭ রানে অলআউট হয় ইয়াং ফাইটার্স। দলের পক্ষে রনি ৯ বলে ১৩ ও ফয়সাল ১০ বলে ১২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারেননি।

মাত্র ৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ফ্রিডম-২৪ এর ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় ফ্রিডম-২৪, এবং সেই সঙ্গে জায়গা করে নেয় টুর্নামেন্টের ফাইনালে।

ফ্রিডম-২৪ এর দেলোয়ার ঝড়ো ৯ বলে ১৯ রান ও রনি ৩ বলে ১২ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। বোলিং বিভাগে আরিফ ৩ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট, হৃদয় ৩ ওভারে মাত্র ৭ রান এবং তামিম ২ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন।

পুরো ম্যাচ জুড়ে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল মাঠ। দারুণ বোলিং নৈপুণ্যের জন্য তরুণ প্রতিভাবান খেলোয়াড় তামিমের ঝলমলে পারফরম্যান্সে ফ্রিডম ২৪ দলের জয় নিশ্চিত হয়, আর ম্যাচ শেষে তাকেই ঘোষণা করা হয় “ম্যান অব দ্যা ম্যাচ”।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, যিনি স্ব-হস্তে তরুণ তামিমের হাতে “ম্যান অব দ্যা ম্যাচ” পুরষ্কার তুলে দেন।

৫ম ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফাইনালে খেলবে ফ্রিডম ২৪ ও জায়ান্ট ক্রিকেটার্স। তাই ৬ষ্ঠ ম্যাচ নিয়ম অনুসৃত পথটি রক্ষার্থে আগামী ১৭ অক্টোবর বিকেল ৩টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে।

পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে —
দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

“এমন আয়োজন সেনবাগে ক্রিকেটের নবজাগরণ ঘটাচ্ছে,” বলছেন স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শকরা। “তরুণদের এমন পারফরম্যান্সই আগামী দিনের বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নেবে,” মন্তব্য আয়োজক কমিটির একজন সদস্যের।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব