সেনবাগে উন্নয়নের মহাযজ্ঞ : ৯ সড়ক সংস্কারে টেন্ডার, এনসিপি নেতাদের উদ্যোগে শুরু নতুন সম্ভাবনা

প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

সেনবাগবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে শুরু হয়েছে উন্নয়নের নতুন অধ্যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেনবাগ উপজেলার গুরুত্বপূর্ণ ৯টি জরাজীর্ণ সড়ক সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করেছে।

সংস্কারের জন্য তালিকাভুক্ত সড়কগুলো হলো- বালিয়াকান্দি কলেজ সড়ক, বসন্তপুর–বিরাহিমপুর সড়ক, সাতবাড়িয়া–নলুয়া সড়ক, ফকিরহাট–সামেরগাঁও সড়ক, ফকিরহাট–ভাটেরচর সড়ক, কুতুবের হাঁট–চাঁন্দের হাঁট–সেবারহাট সড়ক, নজরপুর বেড়িবাঁধ সড়ক, ছাতারপাইয়া–তেমুহনী মানিকমুড়া সড়ক এবং দৌলতপুর–নাজিরনগর সড়ক।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়ক প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে; প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছিল।

সেনবাগের কৃতি সন্তান, নোয়াখালী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া এলাকায় চলমান ভোগান্তি দূরীকরণে বিশেষ উদ্যোগ নেন।

তার একান্ত অনুরোধে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব বিষয়টি সরাসরি তদারকি করে সেনবাগের এসব সড়ক সংস্কারের কার্যক্রম অনুমোদন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এর আগে গত ২৬ মে ২০২৫ তারিখে সেনবাগ উপজেলার উন্নয়নের জন্য আরও বড় পরিসরের একটি আবেদন তালিকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়ার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল- ২১টি রাস্তা মেরামত, ১৩টি নতুন সড়ক নির্মাণ, উপজেলা স্টেডিয়ামের বরাদ্দ, ১১টি স্কুল মাঠ সংস্কার, পৌরসভা ও উপজেলার জন্য বিশেষ বরাদ্দ তালিকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক নিজাম উদ্দিন, এনটিভির সিনিয়র সাংবাদিক সোহরাব মাহাদি।

কাজের তালিকা প্রস্তুতে সহযোগিতা করেন, এনসিপি’র যুব সংগঠন যুবশক্তির সংগঠক মো. কামরুজ্জামান।

স্থানীয়দের দাবি-এই উদ্যোগ বাস্তবায়িত হলে সেনবাগে যোগাযোগব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে। ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও জরুরি সেবায় গতি আসবে; পুরো উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব