সীতাকুণ্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ ভট্রাচার্য্য আর নেই

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সীতাকুণ্ড তথা চট্টগ্রামের ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা প্রদীপ ভট্টাচার্য দীর্ঘদিন দূরারোগ্য রোগে ভোগার পর আজ (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। দীর্ঘদিনের এ ঘনিষ্ঠ মানুষটির অকাল প্রয়াণে সীতাকুণ্ডের সাংস্কৃতিক প্রেমীরা গভীরভাবে শোকাহত।
তাঁর এ মহাপ্রয়াণে সীতাকুণ্ডের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হলো- তা সহজে পূরণ হবারনয়। সীতাকুষ্ড প্রেসক্নাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীসহ সকল সদস্যবৃন্দ তাঁর পরমাত্মার প্রশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
প্রদীপ ভট্রাচার্য্য মত চাকুরীর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের চেতনায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখেন এমন মানুষের সংখ্যা হাতেগোণা। তবে এক্ষেত্রে যার নাম চোখবন্ধ করে বলে দেয়া যায় তিনি হলেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য।
প্রয়াত প্রদীপ ভট্টাচার্য ছিলেন চট্টগ্রাম অঞ্চলের অতিপরিচিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াব্যক্তিত্ব। ক্রীড়া, সংগীত, উপস্থাপনা থেকে শুরু করে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে রয়েছে তার ঈর্ষাণীয় দাপট। তাঁর সাংঠনিক ও ব্যক্তিত্বের ক্যারিসমা অতুলনীয়। তাঁর মতো কর্মঠ, পরিশ্রমী ও দৃঢ়চিত্তের মানুষ খুব কমই দেখা যায়। সীতাকুণ্ড উপজেলা থেকে শুরু করে চট্টগ্রামের জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সাথে প্রদীপ ভট্টাচার্যের ছিল অন্যরকম সখ্যতা। শুধু চট্টগ্রাম নয়,প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়সহ সরকারি বিভিন্ন অধিদপ্তর ও পরিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা যারা একসময় চট্টগ্রাম জেলা-উপজেলা প্রশাসনে চাকরি করেছেন তাদের মুখেও প্রদীপ ভট্টাচার্যের নাম মুখে মুখে।

প্রদীপ ভট্টাচার্য ১৯৬৩ সালে সীতাকুণ্ড পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মধ্যম মহাদেবপুরে (বড়বাজার)জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম প্রয়াত বিমল কান্তি ভট্টাচার্য ও মা’র নাম শোভা ভট্টাচার্য। সীতাকুণ্ড সরকারি মডেল হাইস্কুল থেকে এসএসসি, সীতাকুণ্ড কলেজ ও নিজামপুর কলেজ থেকে এইচএসসি ও স্নাতক ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকে তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম আর্য সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনি সংগীতে তালিম নিয়েছেন। তাঁর সংগীতগুরু ওস্তাদ নীরদবরণ বড়ুয়া। প্রদীপ ভট্টাচার্যের সংস্পর্শে এসে সীতাকুণ্ডে অনেকেই সংগীতচর্চা করার সুযোগ পেয়েছেন, সংগীতশিল্পী হয়েছেন। আশির দশকে সীতাকুণ্ডসদরে তিনি সীতাকুণ্ড সংগীত একাডেমি প্রতিষ্ঠা করে অনেক গায়ক তৈরি করেছেন।

সীতাকুণ্ডের ক্রীড়াঙ্গনে প্রদীপ ভট্টাচার্য একজন তারকাব্যক্তিত্ব। সিকিশতাব্দিরও বেশি সময়ধরে তিনি সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে এ সংস্থার সভাপতি। বিভিন্ন সময়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে সীতাকুণ্ডের ক্রীড়াঙ্গনকে মাতিয়ে রেখেছেন। শুধু সীতাকুণ্ডে নয় জেলাপর্যায়ের ক্রীড়াঙ্গনেও প্রদীপ ভট্টাচার্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি এ সংস্থার কাউন্সিলর ও সাবেক নির্বাহী সদস্য। তিনি সিজেকেএস’র ফুটবল কমিটির যুগ্মসম্পাদক। সিডিএফএ’রও একসময় তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রদীপ ভট্টাচার্য সিজিকেএস’র জিমন্যামটিক্স কমিটির চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সীতাকুণ্ড বসুন্ধরা খেলাঘর আসর (বর্তমানে মেঘমল্লার খেলাঘর আসর) এর প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক। একসময় বাংলাদেশ বেতার ও টেলিভিশনেরও তিনি শিল্পী ছিলেন। সীতাকুণ্ড উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক, সামজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান ‘ ভ্রাতৃসংঘ’র সাধারণ সম্পাদক হিসেবেও তিনি অতীতের বিভিন্ন সময়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি স্রাইন কমিটির সহ-সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সীতাকুণ্ড সমিতি- চট্টগ্রামের আজীবন সদস্য, সীতাকুণ্ড উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সীতাকুণ্ডবাসী গভীরভাবে শোকাহত।
বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ ও চাঁটগার বাণী পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ইউছুফ,
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সীতাকুণ্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাহিদ চৌধুরী প্রদীপ ভট্রাচার্য্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব