
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
দেশের বৃহত্তর সেবামূলক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের স্হায়ী পরিষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, মানবিক ব্যক্তিত্ব জামাল উদ্দিন আহমেদ এর সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আজ ২৯ আগস্ট জুমাবার বাদে জুমা নগরের শহর কুতুব হযরত শাহ আমানত ( রহ:) এর মাজার শরীফে অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিলে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান একযুক্ত বিবৃতিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
















