সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আল-শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা ২০২৪ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর ফলে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে তার নির্ধারিত সফরে আর কোনও বাধা থাকছে না।

বৃহস্পতিবার শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যুক্তরাষ্ট্রের প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪ দেশ। কেবল চীন ভোটদানে বিরত ছিল।

২০২৪ সালের ডিসেম্বরে আহমেদ আল-শারার নেতৃত্বেই বিদ্রোহী যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়। এরপর আহমেদ আল শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিয়েছে, যাতে সিরিয়ায় আসাদের শাসনের অবসান ঘটে নতুন যুগের সূচনা হওয়ার স্বীকৃতি আছে।”

শারা মূলত ইসলামপন্থি সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্ব দেওয়ার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। কারণ, শারার এই সংগঠনটি একসময় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল।

যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে এইচটিএস-কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়। বিবিসি জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সিরিয়া যুক্তরাষ্ট্র এবং বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা সিরিয়া ও এর জনগণের পাশে দাঁড়িয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী সোমবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

এর আগে ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরের সময় শারার সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন চলতি বছরের মে মাসে। সেই বৈঠকের পর ট্রাম্প শারাকে ‘দৃঢ়চেতা নেতা’ বলে বর্ণনা করেছিলেন। সেখানেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি পেয়েছিলেন শারা।

আহমেদ আল-শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা ২০২৪ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর ফলে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে তার নির্ধারিত সফরে আর কোনও বাধা থাকছে না।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিয়েছে, যাতে সিরিয়ায় আসাদের শাসনের অবসান ঘটে নতুন যুগের সূচনা হওয়ার স্বীকৃতি আছে।”

শারা মূলত ইসলামপন্থি সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্ব দেওয়ার কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। কারণ, শারার এই সংগঠনটি একসময় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত ছিল।

যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে এইচটিএস-কে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়। বিবিসি জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সিরিয়া যুক্তরাষ্ট্র এবং বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি কৃতজ্ঞ, যারা সিরিয়া ও এর জনগণের পাশে দাঁড়িয়েছে।”

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী সোমবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।

এর আগে ট্রাম্প সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরের সময় শারার সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন চলতি বছরের মে মাসে। সেই বৈঠকের পর ট্রাম্প শারাকে ‘দৃঢ়চেতা নেতা’ বলে বর্ণনা করেছিলেন। সেখানেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি পেয়েছিলেন শারা।

সেই প্রতিশ্রুতি মেনেই জুলাইয়ে মার্কিন অর্থ দফতর জানিয়েল, সিরিয়ার উন্নয়ন, সরকারি কার্যক্রম পরিচালনা ও দেশের সামাজিক কাঠামো পুনর্গঠনে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে। এবার জাতিসংঘও একই পথেই হাঁটল।

একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ২০১৬ সাল পর্যন্ত সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সহযোগী ছিল। এরপর আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আহমেদ আল শারা।

আগামী সোমবারের যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো সফরে যাচ্ছেন সারা। এর আগে এবছরের সেপ্টেম্বর মাসে তিনি প্রায় ৬০ বছর পর প্রথম সিরীয় নেতা হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়েছিলেন।

আরও দেখুন…

Facebook Comments Box
  • Related Posts

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চার বড় নগর নিগমের নিয়ন্ত্রণ নির্দল প্রার্থীদের হাতে। ভারত ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম|| ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ৩০৯টি নগর স্থানীয় সংস্থার (পৌরসভা ও মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচনে…

    Continue reading
    মতভেদ কাটিয়ে যৌথ ঘোষণায় একমত ব্রিকস, ভারতের বড় কূটনৈতিক সাফল্য
    • adminadmin
    • সেপ্টেম্বর ১২, ২০২৬

      আন্তর্জাতিক ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views