
নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুর না হলেও গর্ব করার মত একটি নতুন চাটখিল হবে বলে মন্তব্য করেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান। চাটখিলে সন্ত্রাস, খুন, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নিতে প্রশাসনকে আরো মজবুত থাকতে হবে বলে বৃহস্পতিবার চাটখিল আজিজ সুপার মাকের্ট মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এছাড়াও তিনি চাটখিল-সোনাইমুড়ির আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে থাকবেন বলে জানান। এসময়ে যুবদলের যুগ্ন আহ্বায়ক সুলতান বাবর, সাবেক যুবদলের সদস্য কামরুল ইসলাম, যুবদলের সদস্য মামুন চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, আবু সালেহ মাহমুদসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সোনামুড়ি উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


















