স্টাফ রিপোর্টার | আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে দেশমাতৃকা রক্ষায় নিয়োজিত নারী সেনাসদস্যদের প্রতি বিশেষ সম্মান ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ৮ই মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, আর এই দিনটিকে সামনে রেখে এক অদম্য ও সাহসী বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে সেনাবাহিনীর এক বিশেষ বার্তায়।
কাঁধে অস্ত্র আর চোখে আগামীর স্বপ্ন নিয়ে রণসাজে সজ্জিত নারী সেনাসদস্য, যার পেছনে পতপত করে উড়বে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। অত্যন্ত জোরালোভাবে ফুটে উঠুক সেবাহিনীর এ স্লোগান— “সাহসী নারীর পদচারণায় উজ্জ্বল হোক বাংলাদেশের ভবিষ্যৎ”।
সেনাবাহিনী সূত্র জানায়, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় পুরুষদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন নারী সদস্যরা। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন— সবখানেই এখন বাংলাদেশের নারীদের জয়জয়কার। এই বিশেষ বার্তাটির মাধ্যমে সমাজের সর্বস্তরের নারীদের সাহস ও ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ কেবল একটি বাহিনী নয়, বরং পুরো দেশের নারীশক্তির অগ্রযাত্রার প্রতীক। সাহসিকতা আর কর্মদক্ষতায় নারীরা যেভাবে এগিয়ে আসছেন, তাতে এক উজ্জ্বল ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে এই অদম্য স্পৃহাই হোক সকল নারীর প্রেরণা।
আরও জানতে চোখ রাখুন…

















