সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র ও মানহানির শিকার: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শামীম আহমদ

সিল প্রতিনিধি

সিলেটের ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামীম আহমদ এবং তার প্রতিবেশী আবুল মনসুর মো. রশিদ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র ও মানহানির শিকার হওয়ার ঘটনা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বুধবার (২৭আগস্ট) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ), সিলেট বিভাগীয় কমিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মো. শামীম আহমদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে মীম এন্ড শাম্মি এন্টারপ্রাইজ পরিচালনার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন। তিনি ড্রীম সোসাইটি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘদিন ধরে অপরাধ বিষয়ক সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি ‘অপরাধ জগত’ পত্রিকায় কাজ করছেন এবং বিভিন্ন অনিয়ম, মাদক চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করে আসছেন।
তিনি অভিযোগ করে বলেন, প্রভাবশালী মহলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে একটি চক্র তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা তার নাটকে অভিনীত চরিত্রের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এ ছাড়া নানা সময় তার কাছে চাঁদা দাবি ও অযৌক্তিক চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি তাকে ভুয়া দালাল ও পুলিশের সোর্স আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এ অবস্থায় তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, চক্রটি যেকোনো সময় তার জানমালের ক্ষতি করতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত আবুল মনসুর মো. রশিদ আহমদ বলেন, তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে নির্বাচন করেছিলেন। তার বাসস্থান শাহজালাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়াঘাট এলাকায়। সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার শুরু করেছে।
তিনি জানান, গত ২৩ আগস্ট ‘জনতার প্রতিবাদ’ নামের একটি ফেসবুক আইডি/পেজ থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেওয়া হয়। পরদিন ২৪ আগস্ট আক্তার হোসেন নামীয় একটি ফেসবুক আইডি থেকেও অনুরূপ পোস্ট করা হয়। এরপর অদ্য রাত ১টার দিকে ‘দৈনিক সুরমার ডাক’ নামের একটি আইডি থেকেও একই পোস্ট প্রচার করা হয়। এতে তার এবং তার পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। তিনি এ ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে দুই ভুক্তভোগীই অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে তাদের সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টি করা হয়েছে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অবিলম্বে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
  • Related Posts

    তাহসিনা রুশদীর লুনা এমপি’র সা‌থে “দি ওয়ান জেনারেল হসপিটাল” ট্রাস্টিবৃন্দের সাক্ষাৎ
    • adminadmin
    • আগস্ট ২, ২০২৬

      শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক: বৃটেন সফররত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের  সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’-এর ট্রাস্টিবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা…

    Continue reading
    মৌলভীবাজার ​মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ১০ দফা বাস্তবায়নে  সংবাদ সম্মেলন
    • adminadmin
    • জুন ১৭, ২০২৬

      ​মো.শহিদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক: জেলায় সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বন্ধ থাকা শমশেরনগর বিমানবন্দর চালুর দাবি জানিয়েছে জেলাবাসী। একই সঙ্গে মনু নদী খনন, যানজট নিরসনে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব