সাভারে ব্যবসায়ীকে হামলা, গাড়ি ভাংচুর ও লুটপাট

মোঃ শান্ত খান, সাভার: সাভারে এক ব্যবসায়ী উপর অতর্কিত হামলা, গাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার রাতে বিরুলিয়া খেয়াঘাট এলাকায় ফাহাদ আহমেদ নামের এক ইট ভাটার ব্যবসায়ী উপর এ হামলা চালায় বিরুলিয়ার মামুন ও বিল্লাল বাহিনী।

এ ঘটনায় ব্যবসায়ী ফাহাদ আহমেদ সহ আরো ৩ জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পর ভুক্তভোগী ফাহাদ আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬। তারিখ ০৩/০৪/২৫ইং।

অভিযুক্তরা হলেন বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার ১.মোহাম্মাদ মামুন ২.বিল্লাল ৩.আলি আশরাফ ৪.জসীম উদ্দীন ৫। দেলোয়ার হোসেন ৬। মেহেদী ৭। কাউসার মোল্লা সহ অজ্ঞাত ২৫/৩০ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঘটনার দিন ৭টার দিকে আশুলিয়া রুস্তমপুর এলাকা থেকে বিরুলিয়া রোড দিয়ে আমিনবাজার যাওয়ার উদ্দেশ্যে তার বন্ধু (ক) সালমান (২৯), পিতা-আজাদ রহমান, (খ) মোঃ জীবন (৩৩), পিতা-মৃত মোঃ মুসলিম, (গ) সজিব (৩০), পিতা-আক্তার হোসেন সহ প্রাইভেটকার গাড়ি নং-ঢাকা মেট্রো-গ-১৫-৬২৬৮ যোগে রওনা করে। একই তারিখ রাত ৮ টার দিকে বিরুলিয়া খেয়াঘাটের একটি মুদি দোকানের সামনে পৌছামাত্রই অভিযুক্তরা ৫/৬ টি মোটরসাইকেল নিয়ে তাদের হাতে থাকা পিস্তল সহ দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার চাকু, এসএস শাইপ সহ তাদের গতিরোধ করে হামলা চালিয়ে সবাইকে আহত করে। ভোক্তভোগীর ব্যবসায়িক কাজের নগত ৫,৩০,০০০/-টাকা ছিনিয়ে নিয়ে যায়। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গাড়ি ভাংচুর করে। এতে প্রায় ১,০০,০০০/-টাকার ক্ষতিসাধন করে।

ভুক্তভোগী ফাহাদ আহমেদ বলেন, আমি ব্যাবসায়ী মানুষ। ঘটনার দিন সন্ধ্যার দিকে কর্মচারীদের টাকা দেওয়ার উদ্দেশ্যে আমার বন্ধুদের সাথে নিয়ে প্রাইভেটকার গাড়ি নং-ঢাকা মেট্রো-গ-১৫-৬২৬৮ যোগে বাড়ি থেকে বের হই। রাত ৮ টার দিকে বিরুলিয়ার খেয়াঘাট এলাকায় যাওয়ামাত্রই অভিযুক্তরা আমাদের উপর হামলা চালায়। এতে আমি সহ আমার সাথে থাকা তিন বন্ধু আহত হন। তারা দেশিয় অস্ত্র দিয়ে আমাদের গাড়ি ভাংচুর করে আমার কাছে থাকা ৫ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। একজন আটক আছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ সাভারের বিরুলিয়া ব্রীজ ফুড কোর্ট মার্কেটের বিভিন্ন দোকানে চাঁদা দাবি, ভাংচুর ও মারপিটের ঘটনায় উক্ত আসামিদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। মামলা নং-০৭। তারিখ ০৩/০৪/২৫ইং।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব