
🌐 প্রতিবেদক | শেখ ফরিদ |
নোয়াখালীর চাটখিল পৌরসভার মেয়র প্রার্থী ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদের উদ্যোগে সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) চাটখিল পৌর শহরের কুটুম ঘর কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল ও দোয়াঅনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্মআহবায়ক ইসমাইল হোসেন বাহার, গোলাম কিবরিয়া মিঠু প্রমূখ।
এসময় চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়কজহির উদ্দিন বাবরসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষউপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে আহসানুল হক মাসুদ তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনেরবিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তিনি চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আশ্রাফ আলীব্যাপারী মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দলীয় বিভিন্নআন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি শিক্ষাজীবনে চাটখিল কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চাটখিল মাহবুব সরকারি ডিগ্রিকলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চাটখিলের ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ টাইলস’-এরস্বত্বাধিকারী। পাশাপাশি তিনি ভীমপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সুন্দরপুরদারুল উলুম হাফিজিয়া মাদরাসা ও মসজিদের সভাপতি এবং চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারিহিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১ সালে চাটখিল মাহবুব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচনকরেন। পরে ১৯৯৫ সালে চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে আহ্বায়ক হিসেবেদায়িত্ব পালন করেন। ২০১০ সালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ২০০৮ সালেচাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০২১ সালে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান।
তিনি জানান, অতীতে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্নসময়ে কারাবরণও করতে হয়েছে।
আহসানুল হক মাসুদ বলেন, চাটখিল পৌরসভায় প্রায় ৪১ হাজার মানুষ বসবাস করেন এবং প্রায় ৩১ হাজারভোটার রয়েছেন। তিনি আগামী ২০২৬ সালের চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
তিনি বলেন, “আমি দলমত নির্বিশেষে চাটখিল পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য সাংবাদিক, শিক্ষক, সুশীলসমাজসহ সকল ভোটার ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও চাটখিল পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন …
সংবাদটি শেয়ার করুন
মতামত দিন ।
















