
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীলতা ঠেকাতে মনিটরিংয়ে নেমেছে সরিষাবাড়ী থানা পুলিশ। রবিবার বিকেলে পৌরসভার আরামনগর বাজার এলাকায় রমজান মাসে পবিত্রতা রক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।
তিনি জানান মাহে রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় ক্রেতারা যাতে এ মাসে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারে সেদিকে নজরদারি রাখবে পুলিশ। সরকারের বেঁধে দেয়া নিত্যপণ্যের দামের চেয়ে বেশি রাখলে থানা পুলিশকে অবগত করার কথা জানান। জরুরী প্রয়োজনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তায় নেওয়ার আহ্বান জানান তিনি।
নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে বলেও জানান। এসময় থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র সরকার, আশরাফুল আলম, আরামনগর বাজার বণিক সমিতির সভাপতি রঞ্জু মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন


















