
নিউজ ডেস্ক
শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিককে তার কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করাহয়েছে। বুধবার এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই রাজনীতিক নিহত হয়েছেন বলেদেশটির পুলিশ জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার এই দেশটিতেসম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম কোনও রাজনৈতিকনেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
দেশটির পুলিশ জানায়, দুর্বৃত্তের গুলিতে নিহত ৩৮ বছর বয়সী ওই নেতার নাম লাসান্থাবিক্রমাসেকারা। তিনি দেশটির উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিলেরচেয়ারম্যান। বুধবার স্থানীয় ভোটারদের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করার সময় একবন্দুকধারী সেখানে ঢুকে রিভলভার থেকে একাধিক গুলি ছোড়ে।
গুলিতে ওই নেতা ঘটনাস্থলেই মারা গেছেন। তবে এই ঘটনায় অন্য কেউ আহত হননি।গুলি চালানোর পরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। কলম্বো পুলিশেরএক বিবৃতিতে বলা হয়েছে, খুনিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।হামলার কারণ এখনও পরিষ্কার নয়।
শ্রীলঙ্কার বিরোধী দল সামাগি জনা বলাওয়েগায়ার (এসজেবি) সদস্য ছিলেনবিক্রমাসেকারা। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে এই দলটির সঙ্গে দেশটিরক্ষমতাসীন দলের তীব্র দ্বন্দ্ব চলছে।
চলতি বছরে শ্রীলঙ্কায় সহিংস অপরাধের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আর এসবঅপরাধের বেশির ভাগের সঙ্গে স্থানীয় মাদকচক্র ও সংঘবদ্ধ প্রতিদ্বন্দ্বী অপরাধীগোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। দেশটির সরকারি হিসাব মতে, চলতি বছরের এখনপর্যন্ত দেশটির শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন নিহতহয়েছেন।
গত বছর ক্ষমতায় আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকারআইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। অনুরা ক্ষমতায় আসার পর প্রথমকোনও রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনা এটি।
গত ফেব্রুয়ারিতে আইনজীবীর ছদ্মবেশে এক বন্দুকধারী কলম্বোর একটি আদালতেরভেতরে ঢুকে এক আসামিকে গুলি চালিয়ে হত্যা করেন। সেই সময় দেশটিতেআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
সূত্র: বিজয় টিভি
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন….

















