শেখ হাসিনার জনপ্রিয়তাকে স্বীকার করে নিলেন প্রধান উপদেষ্টা ভারত আশা করছে শেখ হাসিনা বিজয়ীর বেশে ফিরবেন বক্তব্যে তোলপাড়

সম জিয়াউর রহমান :
আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং নিজের সরকারের নড়বড়ে অবস্থা নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে, বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহল এখনও সাবেক প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। তার বক্তব্যে শেখ হাসিনার বিপুল জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রজ্ঞার প্রতি ভয় ও শঙ্কা ফুটে উঠেছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে নিউইয়র্কে মেহেদি হাসানের মালিকানাধীন মিডিয়া কোম্পানি ‘জেটিও’তে এক দীর্ঘ সাক্ষাৎকার দেন ড. ইউনূস। সেখানে তিনি দাবি করেন, ভারত এখনও আশা করছে যে শেখ হাসিনা বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড. ইউনূসের এই বক্তব্য মূলত তার সরকারের জনবিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক সমর্থনের অভাবকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তার এই “স্বীকারোক্তি” প্রমাণ করে যে, একটি অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলের পর তার সরকার দেশে ও বিদেশে বৈধতা সংকটে ভুগছে।

সাক্ষাৎকারে মেহেদি হাসান ড. ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পেছনে ভারতের স্বার্থ কী? জবাবে ড. ইউনূস বলেন, “ভারত শেখ হাসিনাকে পুরোটা সময় ধরে সহযোগিতা করে আসছে। তারা এখনও আশা করছে, তিনি হয়তো বাংলাদেশে পূর্ণ গৌরবের সঙ্গে বিজয়ীর বেশে ফেরত আসবেন।”

আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, এটি ড. ইউনূসের কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং এটিই বাস্তবতা। ভারতসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো জানে যে, বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা এবং উন্নয়নের একমাত্র বিকল্প হলেন শেখ হাসিনা। ছাত্র আন্দোলনের নামে যে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেয়নি।

সাক্ষাৎকারে ড. ইউনূস ছাত্র আন্দোলনের সময় সহিংসতার কথা স্বীকার করলেও এর পেছনের ষড়যন্ত্র এবং নিরীহ মানুষের প্রাণহানির জন্য কারা দায়ী, তা সুকৌশলে এড়িয়ে যান। তিনি নিজ সরকারের ধীরগতি এবং জনগণের হতাশার কথাও উল্লেখ করেন, যা প্রমাণ করে যে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. হারুনুর রশীদ বলেন, “ড. ইউনূস আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য এই সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এর মাধ্যমে তিনি নিজের দুর্বলতাকেই প্রকাশ করে ফেলেছেন। তার কথায় স্পষ্ট যে, তিনি শেখ হাসিনার রাজনৈতিক শক্তিকে ভয় পান। ‘বিজয়ীর বেশে ফিরে আসা’র মতো শব্দ ব্যবহার করে তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে, শেখ হাসিনার প্রতি জনসমর্থন অটুট এবং তার প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।”

তিনি আরও বলেন, “যেখানে ড. ইউনূস নিজেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে অনুরোধের কথা বলছেন, আবার তিনিই ভারতের প্রত্যাশার কথা উল্লেখ করছেন। এটি তার দ্বিচারিতা ও রাজনৈতিক অপরিপক্কতারই প্রমাণ।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. ইউনূসের এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।

তারা বলছেন, ষড়যন্ত্র করে তাদের নেত্রীকে ক্ষমতা থেকে সরানো গেলেও জনগণের মন থেকে মুছে ফেলা যায়নি। ড. ইউনূসের এই “অনিচ্ছাকৃত স্বীকারোক্তি” তাদের বিশ্বাসকে আরও জোরদার করেছে। জননেত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের স্বার্থে শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।

Facebook Comments Box
  • Related Posts

    জাতীয় সংসদে বৈষম্যের অভিযোগ জামায়াতের, গঠনমূলক বিরোধিতার আশ্বাস
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, bdnews24.com জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডার, প্রস্তাব গ্রহণ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রধান বিরোধীদলীয় জোটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর…

    Continue reading
    বঙ্গভবনের পরবর্তী অধিনায়ক মির্জা ফখরুল: ২৫৫ ভোটে বিজয়ী হয়ে গড়লেন নতুন ইতিহাস
    • adminadmin
    • আগস্ট ২০, ২০২৬

      বিশেষ প্রতিনিধি: দেশের রাজনীতিতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্নিপরীক্ষা পেরিয়ে এবার রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ আসনে সমাসীন হতে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের নতুন অধিপতি হিসেবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব