শিবগঞ্জে দেশী মুরগী পালনে সাবলম্বী হচ্ছেন এল ডি ডি পি প্রকল্প পিজির নারী সদস্যরা

আহসান হাবীব শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ জেলার শিবগঞ্জ উপজেলায় দেশী মুরগী পালনে সাবলম্বী হচ্ছেন এলডিডিপি প্রকল্পের পিজির নারী সদস্যরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায় প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তব্যয়নে প্রাণিসম্পদ উন্নয়ন ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলায় দেশী মুরগী পিজি নারী সদস্যের ১৫১ জনের মাঝে প্রয়োজনীয় দেশী মুরগী পালনের প্রশিক্ষণ দিযে অনুদান হিসেবে ১টি করে পরিবেশবান্ধব দেশী মুরগী ঘর করে দেওয়া হয়। এরমধ্যে কানসাট ইউনিয়নের মোহনবাগ দেশী মুরগী পিজির ৩৮ জন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া দেশী মুরগী পিজির ৪০জন, নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা দেশী মুরগী পিজি ৪০ জন এবং দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর দেশী মুরগী পিজির ৩৩ জন। আর এতে করেই ভাগ্যের চাকা ঘুরাতে শুরু করে এল ডি ডি পি প্রকল্পের পিজির নারী সদস্যরা।সরজমিন প্রকল্প এলাকায পরিদর্শন গিয়ে দেখা যায় উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ দেশী মুরগী পিজির সদস্য মনিরুল ইসলামের স্ত্রী মোসাঃ মোস্তারী বেগম বলেন আগে বাড়িতে দেশী মুরগী পালন করতাম কিন্তু অসুখ বিসুখে মুরগী মারা গিয়ে লাভবান হতে পারতাম না। এল ডি ডি পি প্রকল্পের আওতায় দেশী মুরগী পিজির সদস্য হয়ে সরকার থেকে দেশী মুরগী পালনের প্রশিক্ষণ গ্রহণ ও একটি পরিবেশবান্ধব মুরগির ঘর পেয়ে দেশী মুরগী পালন শুরু করি। এখন আমার ৫০টি দেশি মুরগী রযেছে গড়ে প্রতিদিন ১৫টি করে ডিম পাই। কিছু বিক্রি করে ছেলে মেযেদের স্কুলের ভরন -পোষন বহন করি এবং পরিবারের পুষ্টি চাহিদা মিটে। ৫ জন সদস্যের সংসার নিয়ে আমার স্বামী যখন সংসার চালাতে হিমসিম খাচ্ছিলো তখন দেশী মুরগী পালন করেই সংসারের হাল ধরেছি এখন আমি সাবলম্বী। এল ডি ডি পি প্রকল্পের, উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দুর্লভপুর দেশী মুরগী পিজির আরেক নারী সদস্য বাবুল হোসেনের স্ত্রী মোসাঃ সেলিনা বেগম বলেন সরকার থেকে আমাকে দেশী মুরগী পালনের প্রশিক্ষণ ও মুরগী পালনের জন্য একটি ঘর দিয়েছে। দেশী মুরগী পালন করে লাভবান হয়েছি। আমার খামারে ৪০টি দেশী মুরগী রয়েছে। প্রতিদিন ১৩-১৭ ডিম পাই। পরিবারের আমিষ ও পুষ্টি চাহিদা পুরণ করে দৈনিক ১০টি ডিম বাজারে বিক্রয় করে ২০০ টাকা উপার্জন হয়। স্বামীর উপর নির্ভর না করে আমি আমার স্কুল পড়ুয়া দুই মেয়েকে অর্থ দিতে পারি। আমি দেশী মুরগী পালন করে স্বাবলম্বী। একই সুরে কথা বলেন এল ডি ডি পি প্রকল্পভুক্ত পিজি র অন্যন্য সদস্যরা। তবে নয়ালাভাঙ্গা ইউনিয়নের পিজির নারী সদস্য শারমিন খাতুন বলেন যদি সরকার থেকে আমাদের দেশী মুরগীর বাচ্চা অনুদান হিসেবে সরবরাহ করা হয় তাহলে আমরা আরো আর্থিকভাবে লাভবান হতে পারবো। এ বিষয়ে যোগাযোগ করলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তব্যয়নে এল ডি ডি পি প্রকল্পের আওতায় উপজেলায় দেশী মুরগী পিজির ১৫১ জন নারী সদস্যেকে অনুদান হিসেবে ১টি করে পরিবেশবান্ধব দেশী মুরগী ঘরের জন্য অর্থায়ন করা হয়। মুরগী পালনের জন্য প্রশিক্ষণ প্রদান করি। সদস্যের পাশাপাশি অন্য মহিলারাও দেশী মুরগী পালনে উদ্বুদ্ধ হচ্ছে। সরকারের লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক, আমিষ ও পুষ্টি চাহিদা সম্পূর্ণ দেশ গড়া। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছি।সদস্যের কিছু বাড়তি চাহিদা রয়েছে যা উদ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে।

Facebook Comments Box
  • Related Posts

    পুঠিয়ার শিবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ১৬, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসাতে সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাবেক ইউনিয়ন…

    Continue reading
    মাদকনিয়ন্ত্রণ নয় নির্মুলের পক্ষে আমি শিবপুর হাট স্কুল মাঠে যুবদল নেতা সোহেল রানা
    • adminadmin
    • আগস্ট ৫, ২০২৬

      সিহাব আলম সম্রাট, রাজশাহী মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার ভূমিকা অপরিসীম এর ই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিবপুর হাট, ঢোলাট কমরপুর, শিবপুর হাইস্কুল মাঠে এবং শিবপুর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব