শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি-ছাত্রদল

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় শফিকুর রহমান নামের এক স্কুলশিক্ষককে মারধরের পর গলা ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শফিকুর রহমান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত। এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা এমন কাণ্ড ঘটান বলে অভিযোগ রয়েছে। যদিও অপর একটি পক্ষের দাবি প্রধান শিক্ষক পদ নিয়ে জামায়াত ও বিএনপিপন্থী দুই শিক্ষকের দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষর্শীরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ও বিএনপি কর্মী ইউপি সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে ১৫-১৬ জন বিদ্যালয়ে প্রবেশ করেন। এসময় তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। ১৬ আগস্ট দোতলার একটি কক্ষে তিনি দীর্ঘ সময় ওই ছাত্রীর সঙ্গে গল্প করেছিলেন বলেও অভিযোগ তোলা হয়। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় থেকে ওই শিক্ষককে বিতাড়িত করার আহ্বান জানান বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় প্রধান শিক্ষকের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত শফিকুর রহমানের ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে গলাধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে নিয়ে পাশের বল্লী ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রাখা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দলবদ্ধভাবে পরিষদে গিয়ে ভুক্তভোগী শিক্ষককে উদ্ধার করে বিদ্যালয়ে আনেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের কয়েকজনের দাবি, প্রধান শিক্ষকের পদ নিয়ে বিএনপি এবং জামায়াতপন্থী দুই শিক্ষকের দ্বদ্বের জেরে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান বর্তমান দায়িত্বে থাকা জামায়াতপন্থী প্রধান শিক্ষকের অনুসারী। ফলে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীরা ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এমন ঘটনা ঘটায়। এসময় উত্তেজিত জনতার মধ্যে ছাত্রদল নেতা রাশেদুজ্জামানসহ তার অনুসারীরা ছিলেন।

বিএনপি কর্মী ইউপি সদস্য রবিউল ইসলামের ভাষ্য, শিক্ষক শফিকুর রহমান গতকাল একটি মেয়েটির সঙ্গে অনৈতিক কর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করছিলেন। এ অবস্থায় স্থানীয়রা তাকে ধরে ফেলে। এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে একটি ঘটনায় তদন্ত হয়। ওই সময় বলা হয়েছিল, অভিযুক্ত শিক্ষক কোনো মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন না। কিন্তু এখনও সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। অথচ আবারও একই ঘটনায় ধরা পড়েছেন তিনি।
তিনি আরও দাবি করেন, গত ২৬ মে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ কর্মসূচি পালন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে মারধরের শিকার শিক্ষক শফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আপনারা দেখেছেন শিক্ষার্থীরা আমাকে ইউনিয়ন পরিষদ থেকে ছিনিয়ে এনেছে।’

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল বলেন, ‘আমি বিদ্যালয়ে এসে ঘটনাটি শুনেছি। তবে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ পাইনি। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শোকজ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষককে এভাবে বিদ্যালয় থেকে বের করে দেওয়া একেবারেই অপ্রত্যাশিত এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।..

🛟সংবাদটি শেয়ার করুন

Facebook Comments Box
  • Related Posts

    জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচারের নিন্দা
    • adminadmin
    • জুলাই ২৩, ২০২৬

      ​মো.হামিদুজ্জামান জলিল,স্টাফ রিপোর্টার। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী মো. জুলহক আলীর (৪০) ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন…

    Continue reading
    খুলনায় প্রতিশোধের আগুনে নানি ও দুই শিশুকে হত্যা তালা ভাঙার ফাঁকে পালালো ঘাতক সৎ বাবা
    • adminadmin
    • মে ৩১, ২০২৬

      ​নিজস্ব প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুল আমান মসজিদ রোডের বিলপাড় এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের নেপথ্যে বেরিয়ে আসছে এক লোমহর্ষক ও নৃশংস কাহিনী। পারিবারিক দীর্ঘদিনের ক্ষোভ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব