
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানীতে রাজনীতিতে এক সাহসী ও সংগ্রামী নাম জিল্লুর রহমান জিল্লু। ছাত্র রাজনীতি থেকে রাজপথের আন্দোলন, সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল বলিষ্ঠ। তিনি একজন আপোষহীন কর্মী, যিনি রাজনীতিকে দেখেন জনগণের সেবা ও অধিকার প্রতিষ্ঠার পথ হিসেবে। বর্তমানে তিনি ঝুনাগাছচাপানী ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ সভাপতি ।
জিল্লুর রহমান রাজনীতি করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে। তিনি বলেন“আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বড় হয়েছি। জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তাঁর জীবন ও সংগ্রাম আমাকে পথ দেখায়। জিয়াউর রহমান যেমন সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন, আমিও তাঁর আদর্শ মেনে সেই পথেই হাঁটছি।”তিনি আরও বলেন,“শহীদ জিয়াউর রহমান বিশ্বাস করতেন আত্মনির্ভরতা, দেশপ্রেম ও জনগণের ক্ষমতায়নে। আমি তাঁর সেই চেতনা নিয়েই রাজনীতি করি। আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। নেতা হতে চাই না, আমি মানুষের পাশে থাকতে চাই, তাঁদের সেবক হতে চাই।জিল্লুর রহমান সরকারের রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক নয়, বরং মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী হওয়াই তাঁর রাজনীতির মূল দর্শন।
এলাকাবাসীর প্রতি তাঁর দায়বদ্ধতা এবং ভালোবাসা তাঁকে আলাদা করে চেনায়।তিনি সদাসর্বদা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তিনি তরুন যুবকদের ভালো কাজের দিক নির্দেশনা বিভিন্ন খেলাধুলায় তাদের পাশে দাড়ানো থেকে শুরু করে সচেতনতা বৃদ্ধিতে ছিল তাঁর অনন্য অবদান।একজন স্থানীয় বলেন,আজকের দিনে এমন নেতা খুব কম আছে।


















