লালমনিরহাটে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে ৫৯ কর্মচারির অনাস্হা

রাসেল ইসলাম,লালমনিরহাটঃ

লালমনিরহাট জেলার আদিতমারী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ৬০ জন কর্মকর্তা কর্মচারীর সকলেই (৫৯ জন) ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন। ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির অধিনে আদিতমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) দায়িত্বে রয়েছেন আইয়ুব আলী। তিনি যোগদানের পর থেকে গ্রাহকদের হয়রানী, ভুতরে বিল ও অবৈধ জরিমানা আদায়ের কারনে ফুসে উঠেছে সাধারন গ্রাহকরা। শুধু গ্রাহকরাই নয়। অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথেও অসাদাচরন করেন ডিজিএম আইয়ুব আলী। ডিজিএমের নিয়ম বহির্ভৃুত নির্দেশনা পালন করতে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে সাধারন গ্রাহকদের বাকবিতন্ডাসহ হামলার ঘটনাও ঘটেছে।

অফিসের সকল শ্রেণির স্টাফদের সাথে বাবা মা তুলে গালিগালাজ করেন ডিজিএম আইয়ুব আলী। অফিসকে নিজের পৈত্রিক সম্পত্তি ভেবে আমিত্ব প্রদর্শন করেন তিনি। তার বেঁধে দেয়া নিয়মে অফিস করতে হয়। যে কারনে অফিসের শিষ্টাচার ও শৃঙ্খলা বিনষ্ট হয়। গত ২৫ সেপ্টেম্বর আদিতমারী জোনাল অফিসের অফিস সহায়ক খাইরুল আলমকে বিনা কারনে অশালিন ভাষায় গালমন্দ করেন ডিজিএম। এতে অফিসের সকল কর্মকর্তা কর্মচারী অতিষ্ট হয়ে অসাদাচরনের অভিযোগ তুলে ডিজিএম আইয়ুব আলীর বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে জিএম বরাবর লিখিত আবেদন করেন। এতে অনতিবিলম্বে ডিজিএমের বদলির দাবি তুলেন আদিতমারী জোনাল অফিসে কর্মরত সকল (৫৯ জন) কর্মকর্তা কর্মচারী।

আদিতমারী জোনাল অফিসের অফিস সহায়ক খাইরুল আলম বলেন, বিনা কারনে আমাকে গালমন্দ করেছেন ডিজিএম স্যার। এমন আচরন প্রায় দিন করে থাকেন। যা শুধু আমার সাথে নয়, সকলের সাথেই করে থাকেন। আরও অনেক জোনাল অফিস রয়েছে। আরও অনেক ডিজিএম রয়েছেন। তারা তো এমন আচরন করেন না।

আদিতমারী জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা (ইসি) শাহ জালাল বলেন, ডিজিএম আইয়ুব আলী মহোদয় প্রায় সময় অফিসে আমিত্ব দেখান। নিম্ন পদের অধিনস্থ কর্মচারীদের প্রতি অসাদাচরন করেন। এতে অফিসের শৃঙ্খলা বিনষ্টের পথে। এ কারনে সকলেই ডিজিএমের বিরুদ্ধে অনাস্থা এনে জিএম স্যার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার চেয়েছি।

ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আইয়ুব আলী বলেন, ঘুষ দুর্নীতি অনিয়ম ও কাজে অবহেলা করায় গ্রাহক হয়রানী বেড়েছিল। এমন কয়েকজনকে অসাধু কর্মকর্তা কর্মচারীকে বরখাস্থ করায় তারা ক্ষুব্ধ হয়ে লিখিত অনাস্থা এনেছেন। যা ওই দিনই জিএম স্যার সশরীরে তদন্ত করেছেন এবং তদন্ত কমিটিও করেছেন। তদন্তে দোষী হলে যা শাস্তি দেয়া হবে তা মেনে নিব। তবুও ঘুষ দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলাম বলেন, সকল কর্মকর্তা কর্মচারী ডিজিএমের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। বিষয়টি জেনে সশরীরে তদন্ত করেছি এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনাটি সম্ভবত, নিজের মধ্যে ভুল বুঝাবুঝির কারনে হতে পারে।

Facebook Comments Box
  • Related Posts

    বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন
    • adminadmin
    • আগস্ট ২৭, ২০২৬

     শেরপুর প্রতিনিধি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকুরীর ব্যবস্থার দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির…

    Continue reading
    সরকারের অনুদান ছাড়াই ১৪৮ পরিবারের স্ব-উদ্যোগে নির্মিত সেই ভাসমান সেতুতে পর্যটকদের ঢল
    • adminadmin
    • মার্চ ৮, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, যশোর | যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা বাওড়ের ওপর নির্মিত দেশের অন্যতম দীর্ঘ ভাসমান সেতুটি এখন এক অনন্য দৃষ্টান্ত। সরকারি কোনো প্রকার আর্থিক সহায়তা ছাড়াই স্থানীয় ১৪৮টি পরিবারের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব