
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী থানার পুলিশ ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আসামির নাম মোঃ সুরুত আলী (৩৮)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা ইউনিয়নের আরিয়াকুটি গ্রামের বাসিন্দা।
রৌমারী থানার (ওসি) মো. লুৎফর রহমান জানান আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।


















