রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

নরসিংদীর রায়পুরার ছয়টি ইউনিয়নকে বেলাব ও শিবপুর উপজেলার সাথে যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো রায়পুরা।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পাঁচটা থেকে ছয়টায় পর্যন্ত উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কয়েক শত মানুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।বিক্ষোভকারীরা “রায়পুরা ভাঙতে দিব না, আসন ভাগ হতে দিব না” নানান স্লোগানে মুখর করে তোলেন মহাসড়ক।

বক্তারা বলেন, যে ইউনিয়নগুলোকে শিবপুর ও বেলাবের সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে, সেগুলোর দূরত্ব রায়পুরার তুলনায় অনেক বেশি। ইতিহাস, ঐতিহ্য ও কৃতী ব্যক্তিত্বের গৌরবময় রায়পুরাকে আর ভাঙতে দেওয়া হবে না। ১৯৮৩ সালে রায়পুরা ও মনোহরদী থেকে ইউনিয়ন কেটে বেলাব উপজেলা গঠন করা হয়েছিল। এবারও রায়পুরার ঐতিহাসিক অখণ্ডতা ভাঙার ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা হুঁশিয়ারি দেন রায়পুরা থেকে একটি ইউনিয়নও অন্যত্র নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ ও নৌপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল “রায়পুরা থেকে একটি ইউনিয়নও এদিক-সেদিক করতে দেওয়া হবে না। আমরা এক ইঞ্চি মাটিও ছাড় দেব না। সেই সাথে কুচক্রী মহলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বায়ন জানান।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল প্রধান, মরজার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মো ফারুক আহাম্মদ প্রধান ও সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবীর, উপজেলা মৎসদলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো অহিদুজ্জামান প্রমূখ। দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
জানা গেছে, সম্প্রতি নরসিংদী-৪(বেলাব-মনোহরদী) আসনকে আলাদা সংসদীয় আসন ঘোষণার দাবি জানায় বেলাববাসী। এ নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বেলাবের এক বাসিন্দা ইলিয়াস উদ্দিন প্রস্তাব দেন রায়পুরার মুছাপুর, মির্জাপুর, বেলাবো এবং রাধানগর, উত্তর বাখরনগর, ডৌকারচর ও মরজাল ইউনিয়নকে শিবপুরের সাথে যুক্ত করার। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে রায়পুরার সর্বস্তরের মানুষ। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও ছাত্রসমাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর তীব্র প্রতিবাদ জানাতে থাকেন রায়পুরার সাধারণ মানুষ। গতকাল বুধবার (২৭ আগস্ট) উপজেলা সদর, মুছাপুরের দৌলতকান্দি রেলওয়ে স্টেশন, মহেষপুর ও মরজালসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় জনগণ।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব