
স্টাফ রিপোর্টার: দেশ কাঁপানো শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের ক্লু-লেস মামলার আসামিদের রেকর্ড সময়ের মধ্যে খাঁচায় পোরায় এবং দ্রুততম বিচারে কার্যকর পদক্ষেপ নেওয়ায় সরকার ও আইন মন্ত্রণালয়কে বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল **বিডিনিউজ২৪ পরিবারের পক্ষ থেকে নির্বাহী সম্পাদক মো.রিয়াজুল সোহাগ রবিবার (৭জুন) এক বিবৃতিতে বিডিনিউজ২৪-এর পক্ষ থেকে এই সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, কোনো ক্লু না থাকা সত্ত্বেও নিখুঁত ও বিদ্যুৎগতির তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের মুখোমুখি দাঁড় করানোয় সরকারের সদিচ্ছা এবং পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। এই কড়া অ্যাকশন দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমজনতার ভরসা ও আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিডিনিউজ২৪ পরিবার আরও উল্লেখ করে, “আমরা সরকারের এই অনমনীয় অবস্থানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। রাষ্ট্র যেভাবে শুরুতেই কঠোর অ্যাকশন দেখিয়েছে, ঠিক একইভাবে কোনো ফাঁকফোকর না রেখে দ্রুততম সময়ে বিচার শেষ করে এই নরপিশাচদের দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত করা হবে—এটাই এখন আমাদের এবং সারা দেশের মানুষের একমাত্র দাবি।”
উল্লেখ্য, গতকাল রবিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির হাইভোল্টেজ বৈঠকেও খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এই চাঞ্চল্যকর মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের অ্যাকশনের ভূয়সী প্রশংসা করেন এবং কোনো ছাড় না দিয়ে দ্রুততম সময়ে ফাঁসি নিশ্চিত করার কড়া তাগিদ দিয়েছেন।
আরও জানতে চোখ রাখুন…


















