“রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না”

ডেস্ক নিউজ: “রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না” বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন এবং মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে বুধবার(১১ ডিসেম্বর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

রাজাকারের তালিকা কবে নাগাদ করা হবে- এমন প্রশ্নে ফারুক ই আজম বলেন, “এ বিষয়ে আমার জানা নেই।মন্ত্রণালয়ে এ ব্যাপারে কোনো ফাইল আমি পাইনি।রাজাকারের তালিকার কোনো কপি, কোনো বৃত্তান্ত নথি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে নাই।”

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “রাজাকারের তালিকা করতে চাইলেও করা যাবে না। এটা অত্যন্ত কঠিন বিষয়, বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। কে কোথায় আছে, সেটা বের করা অনেক দুরূহ কাজ।”

আরেক প্রশ্নে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা বলেন, “মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে গিয়েই মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে যা অত্যন্ত বেদনাদায়ক।”

তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সর্বনিম্ন বয়স ছিল ১২ বছর ৬ মাস। ১৯৭১ সালে এর চেয়ে কম বয়সী যাদেরকে সনদ দেওয়া হয়েছে, তাদেরগুলো বাতিল করার সিদ্ধান্ত হয়েছিল বলেও জানান তিনি।

সংখ্যাটি ২ হাজার ১৫১ জন জানিয়ে উপদেষ্টা বলেন, “এখানে মামলার একটা বিষয় আছে, সেটা আপিল বিভাগে আছে। হয়ত জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা আদালতের একটা সিদ্ধান্ত পেয়ে যাব।“

মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে তালিকাভুক্ত হয়েছেন মন্তব্য করে উপদেষ্টা বলেন, “আমার দৃষ্টিতে এটা একটা জাতির সঙ্গে প্রতারণা। এটা ছোটখাট অপরাধ নয়, অনেক বড় অপরাধ। তাদেরকে বাতিল করব এবং এটার জন্য সাজার ব্যবস্থা করব।”

এ বিষয়ে আমরা ‘অতি দ্রুত’ কার্যকর ব্যবস্থায় যেতে পারবেন আশা করে ফারুক ই আজম বলেন, “তিনটা চারটা নীল তালিকা, লাল তালিকা, নানা রকমের তালিকা ভারতীয় তালিকা এখানে আছে।

“অনুরাগের বসে, বা আত্মীয়তার বসে বা অন্য কোনো প্রলোভনে এখানে বহু মানুষকে মুক্তিযোদ্ধা করা হয়েছে, তাদেরকে তো চিহ্নিত করতে একটু সময় লাগবে।”

তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হবে জানিয়ে তিনি বলেন, “কারণ, আমরা চাই না যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা, কোনো না কোনোভাবে তাদের মর্যাদা যেন ক্ষুণ্ন না হয়।”

মুক্তিযুদ্ধ না করেও তালিকায় নাম তোলা হয়েছে, এমন কেউ স্বেচ্ছায় সরে গেলে ‘মাফ’ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “আমরা একটা ইনডেমনিটি হয়ত দেব। আর যদি সেটা না হয়, তাহলে আমরা যেটা বলেছি প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

মন্ত্রণালয় এরই মধ্যে ‘অমুক্তিযোদ্ধা’ শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করেছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযোগ ফরম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই-বাছাইয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির কাজ এগিয়ে চলছে।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে সব মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সর্বমোট সংখ্যা ৮৯ হাজার ২৩৫ জন।

উপদেষ্টা বলেন, “অভিযোগ আছে যে অনেকে মুক্তিযোদ্ধা সন্তান না হয়েও সরকারি চাকরি নিয়েছেন এবং নানা রকমের সুবিধা নিচ্ছেন। আমরা এটাকে যখন পাবলিক ডোমেইনে নিয়ে যাচ্ছি তখন এখানে একটা ফরম দিচ্ছি। এই ফরমের মাধ্যমে যদি কারও বিরুদ্ধে অভিযোগ আসে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
  • Related Posts

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন
    • adminadmin
    • আগস্ট ২৩, ২০২৬

      আরাফাতুল ইসলাম (আকন রবি),নিজস্ব প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু…

    Continue reading
    বুয়েটের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
    • adminadmin
    • জুন ২৭, ২০২৬

    ​বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|| ​বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান আজ শনিবার (২৭ জুন) অত্যন্ত উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব